নেলসনের স্যাক্সটন ওভালে কিউইদের বিপক্ষে চতুর্থ হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
এই বাঁহাতি ওপেনারের সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ৭টি। এ ছাড়া ভারতের বিপক্ষে ৬টি, পাকিস্তানের বিপক্ষে ৫টি হাফসেঞ্চুরি রয়েছে।
শনিবার তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ক্যারিয়ারের ৩৪তম হাফসেঞ্চুরির দেখা পান তামিম।
মিচেল স্যান্টনারের বলে মিডউইকেটের দিকে বল ঠেলে দিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তামিম। ৭১ বলে ৫০ রান করতে তামিম হাঁকিয়েছেন ৫টি বাউন্ডারি।







