চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি আলোকচিত্রীর বিষণ্ণ প্রস্থান

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:১৬ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

বাংলাদেশের আধুনিক আলোকচিত্রশিল্পের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আনোয়ার হোসেন। আলোকচিত্রে বাংলাদেশকে তিনিই প্রথম আন্তর্জাতিকভাবে পরিচয় করিয়ে দেন। তার কল্যাণেই সত্তরের দশক থেকে পৃথিবীব্যাপী বাংলাদেশের আলোকচিত্র আজ সমাদৃত। স্বীকৃতি হিসেবে পেয়েছেন সর্বাধিক সংখ্যক আন্তর্জাতিক পুরস্কার, খেতাব ও সম্মাননা। বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতেই আমাদের ছেড়ে চলে গেলেন বিখ্যাত মানুষটি। এই মহান কিংবদন্তীর হঠাৎ প্রস্থান আমাদের বিষাদিত করেছে।

স্বচ্ছ্বল পরিবারে জন্ম হয়নি, তাই শুধু নিজের ইচ্ছে আর অধ্যাবসায়ের ফলে তিনি পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফিতে মনোনিবেশ করেন। হয়ে উঠেন সেরার সেরা। ১৯৬৮ সালে পাকিস্তানের শ্রেষ্ঠ ফটোগ্রাফার হিসেবে পুরস্কার অর্জন করেছিলেন। একই বছরে জাপানে অনুষ্ঠিত আলোকচিত্র প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আলোকচিত্রশিল্পীর স্বর্ণপদক অর্জন করেন আনোয়ার হোসেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক্যামেরা কাঁধে যোগদান করেছিলেন আনোয়ার হোসেন। তার তোলা বেশকিছু আলোকচিত্র আজও পাকিস্তানি সামরিক বাহিনীর নির্মমতার স্বাক্ষী বহন করে চলেছে।

শুধু আলোকচিত্রশিল্পী হিসেবে নয়, তিনি একাধারে ছিলেন স্থপতি ও সিনেমাটোগ্রাফার। ‘সূর্য দীঘল বাড়ী’র মধ্য দিয়ে চিত্রগ্রাহক হিসেবেও নিজের অনন্য মেধার পরিচয় দেন আনোয়ার হোসেন। শেখ নেয়ামত আলী ও মসিহউদ্দিন শাকেরের যৌথ পরিচালনায় এই ছবিটি তৎকালীন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বেশ সাড়া ফেলেছিল। এই ছবির জন্যই আনোয়ার হোসেন প্রথমবার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যে চলচ্চিত্রগুলো ক্লাসিকের মর্যাদা পেয়েছে এবং স্মরণীয় হিসেবে উচ্চারিত হয় তার সিংহভাগ ছিল আনোয়ার হোসেনের চিত্রগ্রহণ। সূর্য দীঘল বাড়ী, এমিলের গোয়েন্দা বাহিনী, পুরস্কার, অন্য জীবন, দহন, হুলিয়া, চাকা, চিত্রানদীর পাড়ে, লালসালু, লালন এবং শ্যামল ছায়া বিশেষ ভাবে উল্লেখযোগ্য। কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে বিদায় জানান সম্মিলিত সাংস্কৃতিক জোট ও শুভান্যুধায়ীরা।

নব্বই দশকের মাঝামাঝি সময় অভিমান করে প্যারিসে বসবাস শুরু করলেও দেশের টানে, মাটির টানে ক্যামেরা কাঁধে বার বার বাংলাদেশে ফিরে এসেছেন আনোয়ার হোসেন। বাংলার রূপ, সৌন্দর্যকে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন ক্যামেরার চোখ দিয়ে। পাঁচবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সৃষ্টিশীল আনোয়ার হোসেনের প্রয়াণ তাই বাংলাদেশের আলোকচিত্র ও চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্য জীবনআনোয়ার হোসেনএমিলের গোয়েন্দা বাহিনীচাকাচিত্রগ্রাহকদহনপুরস্কারলালনলালসালুশ্যামল ছায়াসূর্য দীঘল বাড়ীহুলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এক থেকে তিন মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত

এপ্রিল ২১, ২০২৬
সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা | Suborna Thakur | Channel i News

সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা

এপ্রিল ২১, ২০২৬

জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দায় শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিলেন ৭৭ পরীক্ষার্থী

এপ্রিল ২১, ২০২৬

দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধারে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: অর্থমন্ত্রী

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT