চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি জারা-পুসকাসের রেকর্ড ছুঁলেন মেসি-নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
স্পোর্টস
A A

কোপা ডেল রের ফাইনালে শনিবার রাতে মেসি একটি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি। যার একটি নেইমারের। তাতে দেপোর্তিভো আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার ও রেকর্ড ২৯ বারের চ্যাম্পিয়ন বনে গেছে কাতালানরা। গোল করার মধ্য দিয়ে মেসি ও নেইমার এইরাতে দুই কিংবদন্তির দারুণ দুটি রেকর্ড ছুঁয়েছেন।

আলাভেসের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে প্রথম সাফল্য পায় বার্সা। গোলের নায়ক মেসি। নেইমারের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি ফুটবল জাদুকরের ৫৪তম গোল।

এই গোলটিই মেসিকে বসিয়ে দিয়েছে কিংবদন্তি তারকা তেলমো জারার কাছাকাছি। ১৯৫০ সালের পর প্রথম কোন খেলোয়াড় হিসেবে কোপা ডেল রের চারটি ফাইনালে গোল করলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। মেসি ২০০৯, ২০১২, ২০১৫ ও ২০১৭ সালের ফাইনালে গোল করার কীর্তি গড়লেন। কিংবদন্তি জারা অবশ্য পাঁচটি ফাইনালে গোল করেছেন। স্প্যানিশ এই মহাতারকা ১৯৪২, ১৯৪৩, ১৯৪৪, ১৯৪৫ ও ১৯৫০ সালের ফাইনালে গোলের কীর্তি গড়ে সবার ওপরে। তবে চারটি ফাইনালে জারা ও মেসি ছাড়া আর কারো গোলের কীর্তি নেই।

আলাভেস সমতা ফেরানোর পর বার্সার পরের গোলটি নেইমারের। ম্যাচের ৪৫ মিনিটে মেসির পাসে বল পেয়ে আন্দ্রে গোমেজ নেইমারের দিকে ঠেলে দেন। তা থেকে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়। এটিই কোপা ডেল রের টানা তিন ফাইনালে গোল করার কীর্তি এনে দেয় নেইমারকে। যেটি তাকে বসিয়ে দেয় পুসকাসের রেকর্ডের পাশে।

Reneta

হাঙ্গেলিয়ান কিংবদন্তি ফ্রেঞ্চ পুসকাস প্রথম খেলোয়াড় হিসেবে কোপা ডেল রের টানা তিনটি ফাইনালে গোল করেছেন; সেটি ১৯৬০, ১৯৬১ ও ১৯৬২ সালের ফাইনালে। নেইমার করলেন ২০১৫, ২০১৬, ২০১৭ আসরের ফাইনালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারমেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT