কােহলি-পূজারার ব্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন সুবিধাজনক অবস্থানে থেকে শেষ করেছে ভারত। দুজনের জোড়া শতকে দিনশেষে ৪ উইকেটে ৩১৭ রান করেছে স্বাগতিকরা। ১৫১ রান নিয়ে অপরাজিত রয়েছেন কোহলি।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রিবাট কোহলি। যদিও শুরুটা মোটেও ভাল হয়নি তাদের। দুই ওপেনার মুরলী বিজয় ও লোকেশ রাহুল দলকে ভাল কিছু দিতে পারেননি। বিজয় ২১ বল খেলে ২০ রানে প্যাভেলিয়নে ফেরেন অ্যান্ডারসনের বলে বেন স্টোকসকে ক্যাচ দিয়ে।
অন্যদিকে, গৌতম গম্ভীরের ব্যর্থতার জন্য তড়িঘড়ি ডেকে নেওয়া হয়েছিল লোকেশ রাহুলকে। কিন্তু তিনিও হতাশ করেন। কোনও রান না করেই ফিরেন তিনি।
২২ রানে দু’উইকেট হারিয়ে ভারতকে ঘুরে দাঁড়ানোর রাস্তা দেখান চেতেশ্বর পূজারা ও কোহালি। ২২ রানে দু’উইকেট থেকে ২৪৮ রানে ভারতকে নিয়ে যান এই দু’জন।
জুটিতে ২২৬ রান তোলার পর চেতেশ্বর পূজারা আউট হন ১১৯ রানে। তার এই ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারিতে।
আর ১৫১ রান করে ডবল সেঞ্চুরির দিকে এগোচ্ছেন অধিনায়ক কোহলি। অপরাজিত থেকেই প্রথম দিন শেষ করেন তিনি।
পূজারা আউট হওয়ার ব্যাট করতে এসে ২৩ রান করে ফিরে যান অজিঙ্কা রাহানে। কোহালির সঙ্গে ক্রিজে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার রান এক।
ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন ইনজুরির কারণে প্রথম টেস্ট না খেলা জেমস অ্যান্ডারসন। বাকী উইকেটটি স্টুয়ার্ট ব্রডের।








