চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে ৬ ভারতীয় সেনাসহ নিহত ১২

রেজাউল করিম রেজাউল করিম
১:৩৩ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের গোলাগুলিতে ৬ ভারতীয় সেনাসহ নিহত হয়েছে অন্তত ১২ জন। পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানী সেনাদের গুলিতে ৬ ভারতীয় সেনা নিহত হয়েছে। সীমান্তের পাশের গ্রামে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানি ৪ বেসামরিক নাগরিক নিহত হয়। গোলাগুলিতে আহত হয়েছে আরো কমপক্ষে ১৮জন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ-আইএসপিআরের দেয়া বিবৃতির বরাতে দেশটির ইংরেজি ডনের এক প্রতিবেদনে ৬ ভারতীয় সেনা ও ৪ পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহতের কথা বলা হয়েছে। নিহত চার পাকিস্তানি বেসামরিক নাগরিকের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে। আহতদের  বেশিরভাগই নারী ও শিশু।

ডনের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল থেকেই পাকিস্তান শাসিত কাশ্মীর সীমান্তের নকিয়াল ও সামাহ্নি সেক্টরে প্রচন্ড গোলাগুলি হয়। পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, পাকিস্তানি সেনাদের পাল্টা জবাবে ৬ ভারতীয় সেনা নিহত হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।

Banglabid

এদিকে ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মির সীমান্তে সেনার সাথে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সেনার সঙ্গে গুলির লড়াইয়ের সময় উত্তর কাশ্মীরের বান্দিপুরায় এই নিহতের ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে তল্লাশি শুরু হয়েছে।

খবরে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে বনিখান গ্রামে যৌথ অভিযান চালান ১৩ রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশনস গ্রুপের সদস্যরা। এক সেনা কর্মকর্তার জানিয়েছেন, ওই এলাকায় পাকিস্তানি জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর ছিল।

ভারতীয় সেনাবাহিনী আরেক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলতেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা গুলি লড়াইয়ে নিহত হয় দুই জঙ্গি। তবে সেনার তরফে কোনও হতাহতের খবর নেই।

Reneta

গতকাল সেমাবারও কাশ্মির সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় এক সেনাসদস্য নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় আরও ৪ জন।

গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে অংশে ভারতের সার্জিক্যাল স্ট্রাইট অভিযান পরিচালিত হয়। এর পর থেকে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর ২৯০টি গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায়  এখনও পর্যন্ত (আজকের ৬ জন বাদে) ১৪ জন ভারতীয় সেনাসহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। অন্যপক্ষে পাকিস্তানের ৭ সেনাসহ নিহত হয়েছে ১৫ জনের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT