চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর বিষয়ে মোদি-ইমরানের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান-মোদি-ট্রাম্প-আঞ্চলিক শান্তি রক্ষা-কাশ্মীর

কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে কাশ্মীর ইস্যু ছাড়াও আঞ্চলিক শান্তি রক্ষা ও দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন তারা। 

৩০ মিনিটের ওই ফোনালাপে মোদি বলেন: আঞ্চলিক নেতাদের ভারতবিরোধী বক্তব্য ও কার্যকলাপের কারণেই জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় থাকার মতো পরিস্থিতি ছিল না।

ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবিরোধী পরিবেশ তৈরি, সহিংসতা এবং কোনো ধরনের অজুহাত ছাড়া সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দিল্লির অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করেছেন মোদি।

হোয়াইট হাউজের মুখপাত্র জানান, ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমানো এবং শান্তি রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সংবাদ সম্মেলনে জানান: অধিকৃত কাশ্মীরের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা।

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক সুবিধা বিলুপ্ত করার পরে ওই অঞ্চলে বিশেষ পরিস্থিতি বিরাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানকাশ্মীর সংকটজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীরডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT