চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর নিয়ে লন্ডনে বিক্ষোভ: ভারতের হাইকমিশনে হামলায় আটক ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে হামলার ঘটনায় দুই পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটান পুলিশ।

কাশ্মীরের বিশেষ স্বায়ত্বশাসিত অঞ্চলের মর্যাদা কেড়ে নেয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বুধবার এ হামলা চালানো হয়।

ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে দেয়া এক ভাষণে পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রব বলেন: ‘লন্ডনে ঘটা ওই হামলা ‘দুঃখজনক ঘটনা’। এটা সত্যি যে যেকোন ধরণের হামলা দুঃখজনক। যে কোনো জায়গার জন্য, যেকোনো কমিউনিটির জন্যই হোক না কেন, এ দেশে এমন হামলা মোটেও কাম্য নয়। এখন আমাদের যা করা দরকার তাই করার চেষ্টা করতে হবে। প্রয়োজনীয় বিষয় নিয়ে ইতিবাচকভাবে কাশ্মীরের বাসিন্দাদের নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপের পথ তৈরি করা প্রয়োজন।’

ব্রিটেনের রাজধানীতে লন্ডনে কাশ্মীর ইস্যুতে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভে অংশ নেয় প্রায় ১০,০০০ পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ। তারা ভারতীয় হাইকমিশনেও হামলা চালিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলে বলে হাইকমিশনের টুইট বার্তায় এ তথ্য জানানো হয়। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কাশ্মীর নিয়ে বিক্ষোভে অংশ নিলেন তারা।

দেশটির গণমাধ্যম থেকে জানা জানা যায়, একদল ব্রিটিশ কাশ্মীরিদের আয়োজিত ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’ পার্লামেন্ট স্কোয়ার থেকে ডাউনিং স্ট্রিট হয়ে হাইকমিশনের বিল্ডিং-এর দিকে যায়। মিছিলের নেতৃত্বে ছিলেন ব্রিটিশ লেবার পার্টির কয়েকজন এমপি। বিক্ষোভকারীদের মুখে ছিল ‘কাশ্মীরে গোলাগুলি বন্ধ হোক’, ‘কাশ্মীর নিয়ে জাতিসংঘের ব্যবস্থা নেয়ার সময় এসেছে’, ইত্যাদি স্লোগান।

বিক্ষোভ সমাবেশ থেকে হামলা চালানোর সময় তাদের কাছে কাশ্মীরের পাকিস্তান অংশের পতাকা দেখা গেছে। তারা ‘স্বাধীনতা’র দাবিতে স্লোগানও দেন। এর আগে ১৫ আগস্টও ভারতীয় হাইকমিশনের সামনে এ ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

Reneta

এদিকে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

তিনি একট টুইট বার্তায় লেখেন, আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ স্বায়ত্বশাসিত অঞ্চলের মর্যাদা কেড়ে নেয়ার প্রতিবাদে লন্ডনে দেশটির হাইকমিশনের সামনে জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খেলোয়াড়রা আগেই জানে’

জুলাই ৭, ২০২৬

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা— ‘এবার পরিবর্তন করে দেখাও’

জুলাই ৭, ২০২৬

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT