চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর নিয়ে পাকিস্তানিরা বোকার স্বর্গে বাস করছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাশ্মীর-বোকার স্বর্গে বাস করছে

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পাকিস্তানকে সমর্থন দেবে, এমন কথা বিশ্বাস করে ‘বোকার স্বর্গে’ বসবাস করতে জনগণকে নিষেধ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি’তে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আবেগকে হাওয়া দেয়া সহজ এবং কোনো বিষয় নিয়ে আপত্তি তোলা আরও সহজ। কঠিন হলো বিষয়টি বুঝে তারপর সামনে এগোনো। তারা (জাতিসংঘ নিরাপত্তা পরিষদ) আপনাদের জন্য হাতে ফুলের মালা নিয়ে অপেক্ষা করছে না। স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের একজনও বাধা সৃষ্টির জন্য যথেষ্ট… আপনারা বোকার স্বর্গে বাস করবেন না।’

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসনসহ বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নেয়ার ঘটনায় প্রতিবাদ করে প্রথমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলবেন তিনি।

কিন্তু ইতোমধ্যেই নিরাপত্তা পরিষদের অন্যতম স্থানীয় সদস্য রাশিয়া ভারতের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে। এর প্রেক্ষিতেই মূলত জনগণকে জাতিসংঘের সমর্থন পাওয়ার আগাম আশা করে না থাকতে আহ্বান জানান মন্ত্রী।

নিরাপত্তা পরিষদের বাকি সদস্যদের মধ্যে চীন কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও প্রথমে সরাসরি কিছু বলেনি। তবে গত সপ্তাহে চীন সফর থেকে ফিরে কুরেশি জানান, কাশ্মীরের ব্যাপারে দেশটি নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পাশে থাকবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র এ নিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি প্রয়োজনে দুই দেশের আলোচনায় মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেটি অবশ্য ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগের ঘটনা।

Reneta

তবে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীর তাদের অবিচ্ছেদ্য অঙ্গ এবং বিষয়টি একেবারেই নিজস্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরকাশ্মীর ইস্যুকাশ্মীর সংকটজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীরপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT