চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর ইস্যুতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ন ২৮, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাশ্মীরের পেহেলগামে প্রাণহানির ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। এ ঘটনায় ভারতীয়দের বিপক্ষে লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলার অভিযোগ উঠেছে। এই উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

রোববার (২৭ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক টেলিফোন আলোচনায় অংশ নেন।

এসময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তকে সমর্থন করে চীন। চীন আশা করে যে উভয় পক্ষই সংযম প্রদর্শন করবে। একে অপরের দিকে এগিয়ে আসবে এবং উত্তেজনা কমাতে কাজ করবে।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পেহেলগামে হামলার পেছনে থাকা সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলছেন, পেহেলগাম হত্যাকাণ্ডে সঠিক তদন্ত হোক, ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের খেলা খেলছে।

চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, এ ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যেও। যুক্তরাজ্যে পাকিস্তানি হাইকমিশনে ভারতীয়দের বিপক্ষে হামলার অভিযোগও উঠেছে। এর আগে হাইকমিশনের সামনে বিক্ষোভ করে ভারতীয়রা। জবাবে পাকিস্তানিরাও পাল্টা বিক্ষোভ করে।

এই উত্তেজনার মধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এসময় তারা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Reneta

এদিকে, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানকে কিভাবে জবাব দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। তবে ওই আলোচনার কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। পাকিস্তানের এক মন্ত্রী বলেছেন ভারতের দিকে ১৩০টি পারমানবিক অস্ত্র তাক করা রয়েছে।

এছাড়া উত্তেজনার মধ্যে গত তিন দিন রাতের বেলায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এছাড়া কাশ্মীরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশকিছু বাড়ি ঘর গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরচীনপররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপপাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT