চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর ইস্যুতে আবারও মুখ খুলল ওআইসি, নাখোশ ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ১৭, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

কাশ্মীর ইস্যুতে আবারও মুখ খুলল ইসলামিক দেশগুলির সংগঠন ওআইসি। ভারতের জম্মু ও কাশ্মীরের বিধানসভার আসন বিষয়ে ওআইসি সচিবালয়ের মন্তব্য পছন্দ না হওয়ায় ভারত কড়া জবাব দিয়েছে।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে ওআইসির সেই মন্তব্যের প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘আমরা হতাশ যে ওআইসি সচিবালয় আবারও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক মন্তব্য করেছে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি কাশ্মীর নিয়ে ওআইসির মন্তব্যের প্রেক্ষিতে বলেন, ‘ভারতের অবিচ্ছেদ্য অংশ তথা কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে ওআইসি সচিবালয়ের দাবিকে অতীতের মতো এবারও সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে সরকার।’ পাশাপাশি ওআইসিকে ‘সাম্প্রদায়িকতা’ ছড়ানোর পরিকল্পনা থেকে বিরত থাকতে বলেছে ভারত।

সম্প্রতি ডিলিমিটেশন কমিশন জম্মু ও কাশ্মীরের আসন পুনর্বিন্যাশের রিপোর্ট জমা করে। এই বিষয়ে আজকে ওআইসির তরফে একাধিক টুইটে এটা ব্যক্ত করা হয় যে, ভারত নতুন করে রাজনৈতিক সীমা আঁকতে চাইছে জম্মু ও কাশ্মীরে। পাশাপাশি দাবি করা হয়, ভারত জম্মু ও কাশ্মীরের ডেমোগ্রাফি বদলাতে চায়।

#OIC General Secretariat expresses deep concern over #India’s attempts to redraw the electoral boundaries of the #Indian Illegally Occupied #Jammu and #Kashmir, altering the demographic structure of the territory and violating the rights of the #Kashmiri people. pic.twitter.com/XsUqjEIsLA

— OIC (@OIC_OCI) May 16, 2022

এবিষয়ে ভারত সরকারের তরফে পাকিস্তানের নাম না করে বলা হয়, ‘ওআইসি একটি দেশের ইশারায় ভারতকে নিয়ে সাম্প্রদায়িক অ্যাজেন্ডা চালানো থেকে বিরত থাকা উচিত।’

Reneta

ডিলিমিটেশন কমিশনের রিপোর্ট জমার পর এবার জম্মু ও কাশ্মীরের নির্বাচনের পথ সুগম হয়েছে। ২০১৮ সালের পর এই প্রথম সেখানে নির্বাচন হবে। ৯০ আসন বিশিষ্ট জম্মু ও কাশ্মীর বিধানসভায় জম্মু এলাকায় ৪৩টি আসন রয়েছে। কাশ্মীর উপত্যকায় রয়েছে ৪৭টি আসন। এর আগে জম্মু এলাকায় ছিল ৩৭টি আসন। সেখান থেকে ৬টি আসন বেড়েছে জম্মুতে। তবে কাশ্মীরে আসন সংখ্যা বৃদ্ধি হয়েছে মাত্র একটি। পাশাপাশি বেশ কিছু আসন সংরক্ষণের পরামর্শ দিয়েছে কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওআইসিকাশ্মীর ইস্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

সিস্টেমের গ্যাঁড়াকলে হাজারো রেমিট্যান্স যোদ্ধা

মে ১৩, ২০২৬

সরকারকে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

মে ১৩, ২০২৬

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি শুরু ২৪ মে থেকে

মে ১৩, ২০২৬

একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nএবিষয়ে ভারত সরকারের তরফে পাকিস্তানের নাম না করে বলা হয়, ‘ওআইসি একটি দেশের ইশারায় ভারতকে নিয়ে সাম্প্রদায়িক অ্যাজেন্ডা চালানো থেকে বিরত থাকা উচিত।’\r\n\r\nডিলিমিটেশন কমিশনের রিপোর্ট জমার পর এবার জম্মু ও কাশ্মীরের নির্বাচনের পথ সুগম হয়েছে। ২০১৮ সালের পর এই প্রথম সেখানে নির্বাচন হবে। ৯০ আসন বিশিষ্ট জম্মু ও কাশ্মীর বিধানসভায় জম্মু এলাকায় ৪৩টি আসন রয়েছে। কাশ্মীর উপত্যকায় রয়েছে ৪৭টি আসন। এর আগে জম্মু এলাকায় ছিল ৩৭টি আসন। সেখান থেকে ৬টি আসন বেড়েছে জম্মুতে। তবে কাশ্মীরে আসন সংখ্যা বৃদ্ধি হয়েছে মাত্র একটি। পাশাপাশি বেশ কিছু আসন সংরক্ষণের পরামর্শ দিয়েছে কমিশন।","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["- সেমি লিড","আন্তর্জাতিক","এইচটি বাংলা"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2022/05/kasmir-jammu.jpg","width":753,"height":448},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}