চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
পররাষ্ট্র মন্ত্রণালয়-বাংলাদেশ-কাশ্মীর

৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসনসহ বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহারের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি উইংস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার ব্যাখ্যা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে:

‘বাংলাদেশ মনে করে যে, ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের যে কাজটি করেছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। সব দেশেরই উন্নয়নকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা উচিত। বাংলাদেশ সবসময়ই এ বিষয়টিকে নৈতিক সমর্থন দিয়ে এসেছে।’

গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তির বিষয়ে ঘোষণা দেয় ভারত সরকার। এ পদক্ষেপের আগের দিন থেকেই জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তখন থেকেই অঞ্চলটিতে ১৪৪ ধারা বা কারফিউসহ ইন্টারনেট ও টেলিযোগযোগাযোগের ওপর নিয়ন্ত্রণ করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়-বাংলাদেশ-কাশ্মীর

এ ঘটনায় ইতোমধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীর ইস্যুতে বিচার চেয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরই জবাবে ভারত, জানায়, পাকিস্তানের সঙ্গে মামলার লড়াইয়ে প্রস্তুত তারা।

Reneta

এ নিয়ে চীনের সমর্থনে পাকিস্তানের পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ডাকা এক রুদ্ধদ্বার বৈঠকের পরও ভারত তার আগের অবস্থানে থেকে জানিয়েছে, ৩৭০ অনুচ্ছেদের বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরকাশ্মীর সংকটজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT