ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি বহরে হামলায় কমপক্ষে ৩ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে দুই সেনা।
শ্রীনগর-জম্মু মহাসড়কে পাম্পোর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা।
ভারতের প্যারামিলিটারি সেন্ট্রাল রিজার্ভ ফোর্স জানিয়েছে, জড়িতদের খুঁজতে ওই এলাকায় অভিযান চলছে।
অক্টোবরে পাম্পোরে হামলা চালানোর সময় দুই জঙ্গিকে হত্যা করে ভারতীয় সেনারা।








