ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে চীন।
পরিস্থিতি স্বাভাবিক করতে শান্তিপূর্ণ সমাধানের আহবান জানিয়েছে তারা।
সহিংসতায় এখন পর্যন্ত সেখানে নিহত হয়েছে ৪২ জন।
কাশ্মীরে সহিংসতা বন্ধে
আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন কাশ্মীরের স্বাধীনতার
দাবিতে আন্দোলনরত সংগঠনগুলোর জোট হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান সৈয়দ আলী
শাহ গিলানি।
জম্মু-কাশ্মীরের দশ জেলায় এখনো কারফিউ চলছে। বিচ্ছিন্ন রয়েছে টেলিযোগাযোগ ব্যবস্থা। বন্ধ করা হয়েছে কাশ্মীরের একাধিক সংবাদপত্র। কাশ্মীরের বারামুলা এবং জম্মুর বনিহালের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকেই বিক্ষোভ সহিংসতা অব্যাহত রয়েছে।
কাশ্মীর পরিস্থিতির সমাধানে সকল রাজনৈতিক দলকে নিয়ে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।








