চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে সচল হচ্ছে টেলিফোন, স্কুল খুলবে আগামী সপ্তাহে 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাশ্মীরে দু’একদিনের মধ্যে টেলিফোন সংযোগ চালুসহ আগামী সপ্তাহে স্কুল খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সেখানকার মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান বলে এনডিটিভি জানিয়েছে।

তিনি বলেন, শুক্রবার জুমা’র নামাজের পর থেকে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। আজ থেকে সরকারি অফিসসমূহের কার্যক্রম পুরোদমে চালু হয়েছে।

Banglabid

সুব্রহ্মণ্যম বলেন, ‘‘এলাকা বিশেষে’’ আগামী সপ্তাহ থেকে স্কুল খুলে দেয়া হবে যাতে শিশুদের পড়াশোনার কোন ক্ষতি না হয়।

ল্যান্ডফোন সেবার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্সচেঞ্জ অনুযায়ী পর্যায়ক্রমে সেগুলো চালু করা হবে।

কাশ্মীরের নেতাদের জেল হেফাজতে রাখার বিষয়ে সুব্রহ্মণ্যম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আটকের সিদ্ধান্ত খতিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেই উপযুক্ত পদক্ষেপ করা হবে।

Reneta

অল ইন্ডিয়া রেডিও জানিয়েছে, গভর্নর সত্যপাল মালিক শুক্রবার থেকে স্বাভাবিকভাবে কাজকর্ম চালুর জন্য শ্রীনগরে সচিবালয়ে এবং অন্যান্য সরকারি অফিসকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া কেন্দ্র থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, পাঠ পর্যায়ের পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে, কাশ্মীরে সংবাদমাধ্যমগুলো যেন ভালভাবে কাজ করতে পারে সেজন্য দ্রুত ফোন সেবা চালু করার নির্দেশ দেওয়ার দাবি জানান কাশ্মীর টাইমসের সম্পাদক অনুরাধা ভাসিন।

কাশ্মীর এবং জম্মুর বেশকিছু এলাকায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, আমি সংবাদমাধ্যমের খবর পড়েছি, সেখানে বলা হয়েছে আজ সন্ধ্যার মধ্যেই সেখানকার ল্যান্ডলাইন এবং ব্রন্ডব্যান্ড সেবা চালু করা হবে।

শুনানিতে সরকারি আইনজীবী কেকে বেণুগোপাল বলেন, জম্মু থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সেখান থেকে খবরের কাগজ প্রকাশিত হচ্ছ।

তবে পরবর্তী শুনানির দিন ধার্য না করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন্যান্য বিষয়ের সঙ্গেই সংবাদ মাধ্যমের ওপর কড়াকড়ি সম্পর্কিত বিষয়টি আমলে নেয়া হবে।

গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেয় কেন্দ্র সরকার। রাজ্যটিকে ভেঙে দিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণা দেয়া হয় সেসময়। তার আগের দিন ৪ আগস্ট থেকে সেখানে বড় ধরনের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞাসহ একাধিক কঠোর নিয়ম জারি করা হয় এবং নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়।

যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার ফলে কাশ্মীর উপত্যকায় ফোন এবং ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। তৈরি হয় কারফিউ জারি করার মতো পরিস্থিতি।

এরমধ্যেই কাশ্মীরের প্রায় ৪০০ জন রাজনৈতিক নেতাকে আটক করা হয়। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং মেহবুবা মুফতিকেও গ্রেপ্তার করা হয়।

এরপর গত বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জম্মুতে নিষেধাজ্ঞা পুরোপুরিভাবে প্রত্যাহার করা হয়েছে এবং কাশ্মীরে “কিছুসময়ের জন্য” কড়াকড়ি থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরজম্মু ও কাশ্মীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ বাছাইয়ের দল দিলো বাংলাদেশ

পরবর্তী

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে ভয়াবহ আগুন

পরবর্তী

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে ভয়াবহ আগুন

ফাইল ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে আর কোনো টালবাহানা নয়

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT