চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে ভারতীয় সেনা ঘাঁটিতে আবারো সন্ত্রাসী হামলা, বিএসএফ সদস্য নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

দুই সপ্তাহের ব্যবধানে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।  ভারতের সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের দুটি ঘাঁটিতে হামলায় বিএসএফের এক জওয়ান নিহত ও আরেকজন আহত  হয়েছে। প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভারতীয় সেনারা।

গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারামুল্লার উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই, আবারো সন্ত্রাসী হামলা বারামুল্লায়।

স্থানীয় সময় রোববার রাত সাড়ে দশটার দিকে স্থানীয় ঝিলম নদীর পাশে অবস্থিত ভারতের সেনাবাহিনীর বিশেষ ইউনিট, ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্প ও বিএসএফের ক্যাম্পে প্রথমে গ্রেনেড ছোড়ে ও পরে গুলি চালায় সন্ত্রাসীরা। হামলায় চার-পাঁচজন বন্দুকধারী অংশ নেয় এবং তারা ভারী অস্ত্রসস্ত্রে সজ্জিত ছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই ঘন্টা ব্যাপক গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভারতীয় সেনাবাহিনী। ঘটনাস্থল ও এর আশেপাশে ব্যাপক তল্লাশী অভিযান চালায় তারা। ঘটনার পরপরই সেখানে পাঠানো হয় অতিরিক্ত সেনা ।

ওদিকে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর নতুন করে হামলা-পাল্টা হামলার আশঙ্কায় সীমান্তে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো পরিস্থিতির জন্যই সামরিক বাহিনীকে প্রস্তুত রেখেছে দু’দেশ। যদিও সার্জিক্যাল স্ট্রাইকের কথা বরবরাই অস্বীকার করছে পাকিস্তান। তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন খুব শিগগিরই অভিযানের ভিডিও প্রকাশ করা হবে।

উরিতে সন্ত্রাসী হামলার জবাবে ভারত সার্জিক্যাল স্ট্রাইট চালালেও ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, ভারত কখনও কোনো দেশকে আক্রমণ করবে না।

Reneta

এরপরও নিজেদের আকাশসীমায় মহড়া দিয়ে পাকিস্তানি বিমানবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।  এমন আশঙ্কার মধ্যে করাচি ও লাহোরের আকাশসীমায় বিদেশি বিমান চলাচলের জন্য উচ্চতা নির্ধারণ করা হয়েছে। করাচিতে ৩৩ হাজার ফুটের নিচ দিয়ে এবং লাহোরে ২৯ হাজার ফুটের নিচ দিয়ে বিদেশি বিমানের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মির
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT