চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে বড় জয় গুপকার জোটের, বিজেপির দখলে জম্মু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জম্মু ও কাশ্মীরের ডিস্ট্রিক্ট ডেভেলাপমেন্ট কাউন্সিল (ডিডিসি) ভোটে জয় পেয়েছে বিজেপি ও গুপকার জোট।

কাশ্মীরে বড় জয় পেয়েছে গুপকার জোট আর জম্মু দখলে রাখল বিজেপি।

বিশেষ ক্ষমতা ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম ভোট হল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ২০টি জেলায়।

Banglabid

ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড বলছে ২৮০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১১০টি আসনে জিতেছে গুপকার জোট। অন্যদিকে এনডিটিভি বলছে  ১০০টি আসন জিতেছে গুপকার জোট।

তার মধ্যে সব ক’‌টির ফল ঘোষণা হয়নি। ৭৪টি আসনে বিজেপি এবং ২৬টি আসনে জিতেছে কংগ্রেস।

এক একটি জেলায় ১৪টি করে আসন রয়েছে। ২৫ দিন ধরে আট দফায় ভোট হয়েছে। অবশেষে ফল ঘোষণা। যদিও শ্রীনগরের ফল এখনও ঘোষিত হয়নি।

Reneta

বিজেপি নেতা তথা নির্বাচনী প্রধান সাইদ শাহনেওয়াজ হুসেইন এই ফলাফলকে বুলেটের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া মানুষের আস্থার প্রতিফলন হিসাবে ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এটাই বুঝিয়ে দিচ্ছে যে, তারা বুলেট-গ্রেনেডের বদলে গণতন্ত্রে বিশ্বাস রাখে। তিনি গুপকার জোটকেও কটাক্ষ করেছেন।

অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এই ফলাফলকে কষ্টার্জিত জয় বলেছেন।

তিনি বলেন, মানুষ ৩৭০ বিলোপকে মেনে নেয়নি। কাশ্মীরের মানুষ ফের রাজ্যের বিশেষ মর্যাদার জন্য লড়াই করবে।

গত বছর আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। উপত্যকাকে দ্বিখণ্ডিত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। সেই নিয়ে থমথমে পরিবেশের মধ্যেই এই প্রথম নির্বাচন সম্পন্ন হল সেখানে।

তাতে একদিকে রয়েছে আবদুল্লাদের ন্যাশনাল কনফারেন্স (এনসি), মেহবুবা মুফতির নেতৃত্বাধীন পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)’র মতো আঞ্চলিক দলগুলিকে নিয়ে গঠিত গুপকার জোট। তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি।

৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে ডিস্ট্রিক্ট ডেভেলাপমেন্ট কাউন্সিলের নির্বাচন প্রথম। ৩৭০ ধারা অবলুপ্তির ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসান হয়েছে এবং সাবেক রাজ্যটি দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বিভক্ত হয়েছে।

তাই এই নির্বাচনের ফলাফল কেন্দ্রের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সেখান মানুষের মনোভাবের একটা আভাস জানা যাবে বলে মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও বাড়লো মৃত্যু

পরবর্তী

মাঠের বাইরে ওয়ার্নার ব্যস্ত ‘ডন-২’ নিয়ে!

পরবর্তী

মাঠের বাইরে ওয়ার্নার ব্যস্ত ‘ডন-২’ নিয়ে!

বিনোদন দেয়াই 'হিট'র উদ্দেশ্য, বার্তা বা শিক্ষার কিছু নেই: রাজ

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT