চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে ঢুকতে পারেননি রাহুল গান্ধী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীসহ বিরোধীদলের ১২ জন নেতাকে কাশ্মীরে ঢুকতে দেওয়া হয়নি। শনিবার শ্রীনগর বিমানবন্দরে নামার পর তাদেরকে আবার দিল্লিতেই ফেরত পাঠানো হয়।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানায় কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণার পর জম্মু ও কাশ্মীরে ঢুকতে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

শনিবার রাহুল গান্ধী কাশ্মীর সফরের আগেই জম্মু ও কাশ্মীরের তথ্য ও জনসংযোগ দফতর টুইট করে জানায়, রাজনৈতিক নেতাদের এই মুহুর্তে শ্রীনগর সফর না করাই উচিত। কারণ তাদের জন্য সাধারণ মানুষের অসুবিধা হবে। এই সময় এমন একটা সময়, যখন সরকার জম্মু ও কাশ্মীরের মানুষকে সীমান্ত সন্ত্রাস ও জঙ্গি হামলার হুমকি থেকে রক্ষা করার চেষ্টা করছে … “!

সম্প্রতি দলটির নেতা গোলাম নবী আজাদ ও আনন্দ শর্মাও জম্মু ও কাশ্মীরে সফরের চেষ্টা করেন। কিন্তু গত মঙ্গলবারসহ দু’বার গোলাম নবী আজাদকে জম্মু বিমানবন্দর থেকেই জোর করে দিল্লি ফেরত পাঠানো হয়।

শনিবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা হওয়ার সময় গোলাম নবী বলেন, আমরা সকলেই দায়িত্বশীল রাজনৈতিক দল এবং নেতাকর্মী। আমরা কোনও আইন ভাঙতে যাচ্ছি না। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরভারতরাহুল গান্ধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ল্যাথামের সেঞ্চুরিতে কিউইদের মুখে হাসি

পরবর্তী

সড়কে মৃত্যুর মিছিল থামছেই না

পরবর্তী

সড়কে মৃত্যুর মিছিল থামছেই না

রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন চায় যুক্তরাষ্ট্র: মিলার

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT