ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি উপনির্বাচনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। এই নির্বাচনকে কেন্দ্র করে কাশ্মীর উত্তপ্ত হয়ে পড়ে।
বিচ্ছিন্নতাবাদীরা আগে থেকেই শ্রীনগর ও বাদগামের সংসদীয় আসনের এই উপনির্বাচন বয়কটের ঘোষণা দেয়। রোববার ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে ভোটগ্রহণ শুরু হয়।
কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা ভোটকেন্দ্রে ঢুকে হামলা চালায়। তারা ইভিএম মেশিনও ভাংচুর করে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালায়। গুলিতে বাদগামের চারার-ই-শরীফের একটি কেন্দ্রে ৪ জন ও বীরওয়ার কয়েকটি কেন্দ্রে দুইজন নিহত হয়। আহত হয় আরো অনেকে।










