চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরের ঘটনায় এবার আশঙ্কায় নাগারা, চান নিজস্ব পতাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৯
আন্তর্জাতিক
A A
নাগাল্যান্ড-পতাকা-ভারত

ফাইল ছবি

ভারতে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রীয় সরকারের অধীনে আনার পর থেকে একইভাবে নিজেদের বিশেষ সাংবিধানিক মর্যাদা হারানোর আশঙ্কায় রয়েছে নাগাল্যান্ড।

তাই এবার নাগাল্যান্ডের জাতীয়তাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগালিম (ইসাক-মুইভাহ) বা এনএসসিএন (আইএম) সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর চিঠি লিখে অঞ্চলটির জন্য আলাদা পতাকা ও সংবিধানের স্বীকৃতি চেয়েছে।

এনএসসিএন (আইএম) এমন প্রথম দল বা সংগঠন যার সঙ্গে ভারত কোনো শান্তি আলোচনায় বসেছে। স্বাধীনতার দাবিতে নাগাল্যান্ডসহ উত্তর-পূর্ব ভারতে চলমান অস্থিরতা নিরসনে ২০১৫ সালের ৩ আগস্ট দলটির সঙ্গে ‘নাগাল্যান্ড শান্তি চুক্তি’ সই করে ভারত সরকার। কিন্তু এরপর ৪ বছর পেরিয়ে গেলেও সেই চুক্তির প্রায় কোনো শর্তই বাস্তবায়ন হয়নি।

এনএসসিএন তার চিঠিতে মোদিকে বলেছে, নাগা জনগোষ্ঠীর পৃথক ইতিহাস ও বৈশিষ্ট্যকে স্বীকৃতি দেয়া হয়েছিল ২২ বছর ধরে চলা শান্তি প্রক্রিয়ার পর নাগাল্যান্ড শান্তি চুক্তির মাধ্যমে। কিন্তু চুক্তি হওয়ার পর ৪ বছর পার হলেও এ নিয়ে কোনো অগ্রগতি হয়নি।

নাগাদেরকে আলাদা পতাকা এবং সংবিধান না দিলে এই শান্তি প্রক্রিয়ার কোনো ‘সম্মানজনক সমাধান’ আসা সম্ভব না বলে মন্তব্য করেছে সংগঠনটি।

‘ভারত সরকার মৌলিক ইস্যুগুলো নিয়ে ব্যবস্থা নিতে অনেক গড়িমসি করে। বর্তমানের পরিবর্তিত পরিস্থিতি এবং অবস্থার অগ্রগতির ধারা এনএসসিএন চেয়ারপার্সন কিউ টুক্কু এবং সাধারণ সম্পাদক টিএইচ মুইভাহকে বাধ্য করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখতে। কেননা নাগা জনগণের মধ্যে দ্বিধা ও সংশয় দেখা দিয়েছে, আদৌ কোনো রাজনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব কিনা।’

Reneta

চিঠিতে আরও বলা হয়েছে, ‘‘এখানে নাগা পতাকা এবং সংবিধানের মতো মৌলিক বিষয়গুলো সম্পর্কে বলা হচ্ছে, যেগুলো নিয়ে দুই পক্ষ এখনো কোনো মতৈক্যে পৌঁছায়নি। এই দু’টো মৌলিক বিষয়ের কোনো সুরাহা না হলে কোনো সম্মানজনক সমাধান আসা সম্ভব নয়। কেননা নাগার গৌরব এবং পরিচয় এই দু’টোর সঙ্গে গভীরভাবে যুক্ত।’’

জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর অনেকেই ধারণা করছেন, ভারতের কেন্দ্রীয় সরকার এবার নাগাল্যান্ডকে সংবিধানের ৩৭১(ক) অনুচ্ছেদ অনুসারে দেয়া সুযোগ-সুবিধাও একইভাবে বাতিল করে দেবে।

তবে এমনটা হবে না বলে ইতোমধ্যেই আশ্বস্ত করেছে কেন্দ্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরকাশ্মীর সংকটজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীরনাগাল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT