চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মিরে সেনাঘাঁটিতে এবার গ্রেনেড হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

প্রায় ৩০ ঘন্টার বেশি সময় ধরে কাশ্মিরের পাম্পোরে একটি সরকারি প্রতিষ্ঠানে যখন নিরাপত্তাবাহিনীর গুলি বিনিময় চলছে, ঠিক একই সময়ে আরেকটি সেনা ছাউনিতে গ্রেনেড হামলা চালালো সন্ত্রাসীরা। দক্ষিণ কাশ্মিরের সোফিয়ান জেলায় আধা-সামরিক বাহিনী ছাউনিতে হামলা করেছে সন্ত্রাসীরা। এতে সাত বেসামরিক নাগরিক ও আধা-সামরিক বাহিনীর এক সদস্য আহত হয়েছে।

এনডিটিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের  আধা-সামরিক বাহিনীর বহরে হামলা চালিয়ে পালিয়েছে সন্ত্রাসীরা।

এর আগে সোমবার ভূস্বর্গের পাম্পোরের বাণিজ্যিক উন্নয়ণ শিক্ষা প্রতিষ্ঠান হামলা চালায় বন্দুকধারীরা। প্রতিষ্ঠানটির ভেতরে মধ্যে ঢুকে পড়ে ৩ অস্ত্রধারী। প্রথমে বহুতল ভবনটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এই ঘটনায় এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছে।

পাম্পোরে এখনো নিরাপত্তাবাহিনী ও ভেতরে অবস্থান নেয়া বন্দুকধারীদের সঙ্গে গোলগুলি চলছে। যে ভবনে বন্দুকধারীরা অবস্থান নিয়েছে সেটা গুড়িয়ে দেয়ার চিন্তা-ভাবনা করছে নিরাপত্তাবাহিনী।

শ্রীনগর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতেই গত ফেব্রুয়ারি মাসে হামলা চালিয়েছিল ৩ অস্ত্রধারী। দীর্ঘ ৪৮ ঘণ্টার লড়াইয়ে সেই হামলায় ৩ আধাসামরিক সেনা ও ১ সাধারণ নাগরিকের মৃত্যু হয়।

নিরাপত্তাবাহিনীর গুলিতে কাশ্মিরি তরুণ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অশান্ত কাশ্মির। সেখানে প্রায় চার মাস ধরে কার্ফু চলছে। এই সময়ে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ও ছোড়রা বুলেটে ৯০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মির
শেয়ারTweetPin

সর্বশেষ

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় হেডফোন কানে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT