চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মিরে আবারও হামলা, এক সেনা নিহত, আহত ৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

কাশ্মিরে আবারও হামলা চালিয়েছে জঙ্গিরা। এবার তা হয়েছে খোদ রাজধানী শ্রীনগরে। সশস্ত্র সীমা বল-এসএসবি এর এক সদস্য হত্যা ও ৮ জনকে জখম করে উধাও হয়েছে জঙ্গিরা। শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। ২৯ সেপ্টেম্বরের ‘সার্জিক্যাল স্ট্রাইক’র আগে ও পরে মিলিয়ে গত ২৭ দিনে অন্তত ছ’টি বড় জঙ্গি হামলা হয়েছে জম্মু-কাশ্মীরে।

দুদিনে আগে পাম্পোরে জঙ্গি দমন অভিযান শেষে ভারতীয় গোয়েন্দারা হুঁশিয়ারি দিয়েছিলেন, পরের নিশানা হতে পারে শ্রীনগর। জঙ্গিদের একটি বড় দল সেখানে ঢুকেছে। শুক্রবার শ্রীনগরের লালচক ঘিরে ফেলে তল্লাশি চালায় বাহিনী। তবু হামলা ঠেকাতে পারেনি নিরাপত্তা বাহিনী।

আহত আট সেনা সদস্যের পাশাপাশি স্থানীয় পুলিশের তিন সদস্যের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, শ্রীনগরের অন্যপ্রান্তে আইনশৃঙ্খলা সামলানোর দায়িত্ব সেরে নিজেদের শিবিরে ফিরছিলেন এসএসবি ও জম্মু-কাশ্মীর পুলিশের কয়েকজন সদস্য। জাকুরা শিল্প এলাকায় তাদের গাড়ি লক্ষ্য করে হঠাৎ গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় তারাও। কিছুক্ষণ বন্দুকের লড়াইয়ের পরে জঙ্গিরা গা ঢাকা দেয়।

সংঘর্ষে আহত ৯ জন জওয়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান এসএসবি সদস্য ঘনশ্যাম। হামলার পর থেকে শ্রীনগরে প্রবেশ বা বের হওয়ার সব পথ বন্ধ করে দেয় নিরাপত্তাবাহিনী। সেখানে জারি রয়েছে চূড়ান্ত সতর্কতা।

এনডিটিভির খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে ৩০০ গজ দূরে সিআরপিএফের জাকুরা শিবির। গোয়েন্দাদের ধারণা, জঙ্গিরা সেখানেই হামলা করতে চেয়েছিল। সেখানে যাওয়ার পথে হঠাৎ এসএসবির গাড়িটি তাদের সামনে এসে পড়ে।

Reneta

নিরাপত্তাবাহিনীর গুলিতে কাশ্মিরি তরুণ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অশান্ত কাশ্মির। সেখানে প্রায় চার মাস ধরে কারফিউ চলছে। এই সময়ে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ও ছররা বুলেটে ৯০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মির
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT