চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাল্পনিক’ মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৮
আদালত
A A
করোনা

বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ সারাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সম্প্রতি হওয়া ‘কাল্পনিক’ মামলাগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

রিট আবেদনে সেপ্টেম্বর থকে হওয়া ‘কাল্পনিক’ মামলা বিষয়ে তদন্ত করতে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কাল্পনিক মামলা করে হয়রানি না করা হয় সে নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, বিএনপির সাবেক মন্ত্রী আইনজীবী নিতাই রায় চৌধুরী ও বিএনপির আইন সম্পাদক আইনজীবী সানাউল্লা মিয়া এ রিট করেন।

রিটের বিষয়ে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘চলতি মাসে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী আবেদনকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের অগণিত নেতাকর্মীদের বিরুদ্ধে ‘কল্পিত’ মামলা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এবং এই ধরনের ‘কল্পিত’ মামলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রিট আবেদনে রুল চাওয়া হয়েছে।’

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (নর্থ জোন), রমনা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, রমনা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের শুনানি হতে পারে।

Reneta

সেই শুনানিতে ড.কামাল হোসেনসহ জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নেবেন বলে জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন।

খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ঢালাওভাবে এ ধরনের কাল্পনিক ও ভূতুড়ে মামলা করার উদ্দেশ্যে হচ্ছে বিরোধীদলকে চাপে রেখে বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরোধী দলমামলালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT