চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালো কোট-গাউনে ফিরলেন বিচারক-আইনজীবীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
- সেমি লিড, আদালত
A A

আদালতের নির্ধারিত পোশাক কালো কোট ও গাউন পরা আবার শুরু করলেন বিচারক ও আইনজীবীরা।

তবে শীত ও গ্রীষ্মে আলাদা (ড্রেসের) পোশাকের প্রস্তাব দিলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

দেশে করোনা সংক্রমণের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গত বছরের ১২ আগস্ট থেকে কালো কোট ও গাউন ছাড়াই মামলার শুনানিতে অংশ নেয়ার সুযোগ পান বিচারক ও আইনজীবীরা। পরে শীত এলে গত বছরের নভেম্বর মাসে ফের কালো কোট পরা চালু হয়। কিন্তু পরবর্তীতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের মার্চ থেকে আবার কালো কোট পরার বাধ্যবাধ্যকতা প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট প্রশাসন। অবশেষে সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আজ থেকে আবার কালো কোট গাউনে ফিরলেন বিচারক ও আইনজীবীরা।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মাই লর্ড আজ থেকে তো কালো কোট গাউন পরা শুরু হলো। এটা কি শুধু ফিজিক্যাল কোর্টের জন্য নাকি ভার্চুয়াল-ফিজিক্যাল উভয় কোর্টের জন্য? তখন প্রধান বিচারপতি বলেন শুধু ফিজিক্যাল হবে কেন? উভয় কোর্টের জন্যই।’

এরপর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আরেকটা বিষয় হচ্ছে আমাদের আবহাওয়া ও সব কিছু মিলিয়ে আইনজীবীদের জন্য গ্রীষ্মকালিন এবং একটি শীতকালিন পৃথক ড্রেস নির্ধারণ করার উদ্যোগ যদি আপনারা নিতেন। কারণ, আমরা যারা সুপ্রিম কোর্টে প্র্যাক্টিস করি এয়ার কন্ডিশন থাকায় আমাদের হয়তো এখানে তেমন সমস্যা হয় না। কিন্তু সারাদেশের আদালতগুলাতে যারা প্রাক্টিস করেন তাদের গরমের দিনে অনেক কষ্ট হয়।’

Reneta

তখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমরা এখানে কালো কোট পরি। বিদেশে কিন্তু এরকম কালো কোট না। লন্ডনে পরে ডার্ক (ধূসর), সেটা কালো নয়। তবে আমাদের সিভিল কোর্টস এন্ড অর্ডারে এই (কালো কোট-গাউনের) ড্রেসের কথা বলা আছে। তাই এটা পরিবর্তন করতে হলে রুলসের এমেন্ডমেন্ট লাগবে। আমি বা আমরা তো সেটা পারব না।’

এসময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মাই লর্ড আপনি একটা সার্কুলার দিয়ে তো এটা সংশোধনী করতে পারেন।,

তখন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী বলেন, শীতকালে এবং গরমকালে আলাদা ড্রেস এটা আর কোনো দেশে আছে নাকি? জবাবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আছে, মাই লর্ড আছে। কোথায় কোথায় আছে আমি তার তালিকা দিতে পারব। তখন আদালত বলেন, আপনি সেগুলো দিয়ে তাহলে তো আবেদন করতে পারেন।’

এরপর দিনের কার্যতালিকা অনুযায়ী মামলার শুনানি শুরু করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীকোটবিচারক
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT