সদ্যপ্রয়াত ভারতের সাবেক প্রেসিডেন্ট আবদুল কালামের জন্মদিনকে ‘ইয়ুথ রেনেসাঁ ডে’ হিসেবে ঘোষণা করতে চলেছে তামিলনাড়ু রাজ্য সরকার। শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা এ বিষয়ে নির্দেশ দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
বিজ্ঞান বিষয়ে কাজ করে এমন ছাত্র বা ব্যক্তিকে ‘ডঃ এপিজে আবদুল কালাম অ্যাওয়ার্ড’ নামে একটি বিশেষ পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। পুরস্কার হিসেবে দেওয়া হবে স্বর্ণের মেডেল ও ৫ লক্ষ রুপি।
চলতি বছরের ১৫ অক্টোবর কালামের জন্মদিনে শুরু হবে এ প্রচলন।






