চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনে হঠাৎ রাতের আঁধার আর বজ্রপাতের প্রকোপে রাজধানী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৮
পরিবেশ
A A
কালবৈশাখী-ঝড়-বৃষ্টি-মেঘলা আকাশ

ঘড়িতে সময় বেলা ১১টা দেখালেও চোখে দেখে বিশ্বাস হতে চায় না যে সময়টা রাত ১১টা নয়। প্রকৃতি যেন ঘনকালো মেঘের চাদর দিয়ে মুড়িয়ে দিয়েছে পুরো আকাশটাকে। সেই চাদর সরিয়ে সূর্য তার মুখটা আর দেখাতে পারছে না।

সোমবার ভোর থেকেই রাজধানীর আকাশ ছিল ছাইবর্ণ। বেলা বেড়ে সকাল হতে হতে আকাশ আলো হওয়ার বদলে আরও কালো হয়ে গেল। রাতের মতো আঁধার নেমে শুরু হলো কালবৈশাখীর তীব্র ঝড় আর বজ্রসহ বৃষ্টি।

বৈশাখ মাসের অনুষঙ্গ কালবৈশাখী ঝড় গত কিছুদিন ধরেই যখন তখন তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। রোববার সকালেও দেখা গিয়েছিল একই অবস্থা।কালবৈশাখী-ঝড়-বৃষ্টি-মেঘলা আকাশ

তবে ওইদিন সকাল সাড়ে ৯টার পর ধীরে ধীরে মেঘ কিছুটা হালকা হয়ে দিনের আলো ফুটে উঠতে শুরু করেছিল। আর আজ ঘন মেঘে সকাল ১১টায়ও সন্ধ্যা-রাতের অন্ধকার।

সোমবার সকাল থেকে বৈরি আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে রাজধানীবাসীর দৈনন্দিন জীবন। সময়মতো শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যাওয়ার চেষ্টায় তীব্র ঝড়-বৃষ্টির মুখে পড়তে হচ্ছে তাদের।কালবৈশাখী-ঝড়-বৃষ্টি-মেঘলা আকাশ

বিভিন্ন রাস্তায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার পাশাপাশি কালবৈশাখীর প্রকোপে যানবাহন পেতেও সমস্যা হচ্ছে বলে জানান অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা টাইমলাইনসহ বিভিন্ন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে ঝড় ও মেঘলা আকাশের ছবি পোস্ট করে রাস্তার দুর্ভোগের কথা শেয়ার করছেন।

Reneta

বেলা সাড়ে ১১টার সময়ও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।কালবৈশাখী-ঝড়-বৃষ্টি-মেঘলা আকাশ

রাজধানীর মতো দেশের অন্য কিছু স্থানেও কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবাণীতে জানানো হয়, সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, হাতিয়া, নোয়াখালী ও সিলেট অঞ্চলসমূহে বজ্র ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।কালবৈশাখী-ঝড়-বৃষ্টি-মেঘলা আকাশ

এছাড়া এই অঞ্চলগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ৬০-৮০ কিলোমিটার, বা আরও বেশি বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়েছে।কালবৈশাখী-ঝড়-বৃষ্টি-মেঘলা আকাশ

আরও অন্তত দু’তিন দিন কালবৈশাখীর এ অবস্থা থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াকালবৈশাখীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT