চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ কালবৈশাখীতে সকাল হলো রাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
পরিবেশ
A A

ভোরের সূর্য উঠলেও আলো নেই তেমন। দিন শুরু হতে হতে গ্রীষ্মের চিরাচরিত আলোকিত সকালের বদলে আকাশ অন্ধকার হয়ে উল্টো দিন শেষের রূপ নিয়ে এলো।

রোববার রাজধানী ঢাকাবাসীর দিনের শুরুটা হয়েছে এভাবেই। সকাল ৮টার পর থেকেই হঠাৎ করে সন্ধ্যা নেমে এসে শুরু হলো তুমুল ঝড়, আর তারপর বৃষ্টি। বজ্রপাতের তীব্র শব্দে কানে তালা লেগে যায়। প্রবল বৃষ্টিতে একটু দূরের ভবনগুলোও যেন দৃষ্টিসীমার বাইরে!

কালবৈশাখীর তোড়ে কিছুটা সময়ের জন্য থেমে যায় তাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবন। ছুটির মধ্যেও এ সময় যারা শিক্ষা প্রতিষ্ঠান বা নিজ নিজ কর্মস্থলের উদ্দেশে বের হয়েছেন, তাদেরকে পড়তে হয়েছে প্রকৃতির এই ভয়াল রূপের রোষানলে।

Banglabid

পুরো দেশ জুড়েই কমবেশি এই অবস্থা। বৈশাখে যখনতখন কালবৈশাখীর এই বৈরি আবহাওয়ার তাণ্ডব টানা আরও দু’তিন দিন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ বিরাজ করছে। তবে চলতি মৌসুমে এটা স্বাভাবিক। গ্রীষ্মের মৌসুমী জলবায়ুর কারণে সারাদেশে তীব্র ঝড়বৃষ্টি চলছে।

তিনি জানান, ঢাকায় সকাল থেকে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৩ কিলোমিটার।

Reneta

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। তাপমাত্রা সারা দেশে সার্বিকভাবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াকালবৈশাখীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT