ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া টানটান উত্তেজনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন। মি. পুতিন আরো সতর্ক করে দেন এই বলে যে, ইউক্রেনে রুশ অভিযানে কেউ বাধা দিতে চাইলে তাকে এমন পরিণতির মুখোমুখি হতে হবে যা ইতিহাসে এর আগে কখনো হয়নি। রাশিয়ার ভান্ডারে কত পারমাণবিক অস্ত্র আছে? আর বাকি পারমানবিক শক্তিধর দেশগুলোতেই বা কি পরিমাণ অস্ত্র আছে? তবে সব দেশই এই ধরণের তথ্যেরে ব্যাপারে কড়া সতর্কতা বজায় রাখে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীর মোট নয়টি দেশে এখন পারমাণবিক বোমা আছে।







