চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্যকর হয়েছে মোবাইল ফোন ব্যবহারে বাড়তি খরচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

সংসদে বাজেট প্রস্তাবের দিন থেকেই কার্যকর হয়েছে মোবাইল ফোন ব্যবহারের ওপর বাড়তি খরচ। বৃহস্পতিবার রাতেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক এসআরও জারি করে টেলিকম কোম্পানিগুলোকে তা কার্যকরের নির্দেশনা দেয়। রাতেই ওই নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে মোবাইল অপারেটরগুলো।

বৃহস্পতিবার ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেটে সিম বা রিমের মাধ্যমে সেবার উপর সম্পূরক শুল্ক ২ শতাংশ বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

টেলিকম অপারেটরদের পক্ষ থেকে গ্রাহককে কোনো নোটিশ দেওয়া না হলেও মোবাইল ফোনে কথা বলা, ডেটা এসএমএস, এমএমএস এবং সব ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিসের জন্য বাড়তি খরচ দিতে হচ্ছে বলে জানা গেছে। 

গ্রাহক আগে যেখানে ১০০ টাকা খরচের পর ১৫ টাকা ভ্যাট দিতেন এখন এ ১১৫ টাকার ওপর গ্রাহককে আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। ফলে তাকে আরও ৫ দশমিক ৭৫ টাকা বেশি খরচ করতে হবে। সঙ্গে ১ শতাংশ সারচার্জ যুক্ত হয়ে একশ টাকার সেবায় গ্রাহককে গুনতে হবে ১২১ দশমিক ৭৫ টাকা।

বর্তমানে দেশে ১৩ কোটি ২০ লাখ সক্রিয় মোবাইল ফোন সংযোগ এবং পাঁচ কোটি ৯৫ লাখ সংযোগে ইন্টারনেট ব্যবহারের পরিসংখ্যান তুলে ধরে অর্থমন্ত্রী জাতীয় সংসদে জানান, গত বাজেটে মোবাইল সিম ট্যাক্স ব্যাপক হারে কমানো হয়েছে। এ কারণে মোবাইল সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বিদ্যমান তিন শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে পাঁচ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি। এই সেক্টরে রাজস্ব আয়ের পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT