চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্ডিফে বৃষ্টি

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:২২ অপরাহ্ন ০৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কার্ডিফ থেকে: এক রাতের ব্যবধানে তাপমাত্রা কমে গেছে ৫ ডিগ্রি। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে জেঁকে বসেছে শীত। বাতাসের বেগ বেড়ে যাওয়ায় সেটি আরও বেশি অনুভূত হচ্ছে কার্ডিফে। স্বাভাবিকভাবেই শনিবারের বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ ঘিরে জাগছে শঙ্কা।

ওভালে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের আগের দিনও বৃষ্টি হয়েছিল। ম্যাচের দিন অবশ্য হানা দেয়নি। কার্ডিফের আবহাওয়ার পূর্বাভাসে শনিবার বৃষ্টি নেই। তবে আকাশ মেঘলা থাকবে, তাপমাত্রা থাকবে শুক্রবারের মতোই, ১৩ থেকে ১৫ ডিগ্রি। বাতাসের তীব্রতা অবশ্য আরও বাড়বে। এমন বৈরি আবহাওয়া খেলতে অনভ্যস্ত বাংলাদেশ দলের চ্যালেঞ্জটা তাই বাড়ছে।

ওভালে দিবা-রাত্রির ম্যাচ খেলে আসা বাংলাদেশের ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শনিবার সকালে (বাংলাদেশ সময় ৩টা ৩০মিনিটে)। আর তাতেই শঙ্কা বাড়ছে। কেননা শুক্রবার সারাদিন ও রাতে কার্ডিফে ঝরবে বৃষ্টি।

সোফিয়া গার্ডেনসের সবুজাভ মাঠ ঢেকে রাখা হয়েছে ত্রিপলে। যেভাবে অবিরাম বর্ষণ চলছে, তাতে দুপুরে বাংলাদেশ দলের মাঠের অনুশীলনও ভেস্তে যাবে, সেটি একরকম নিশ্চিতই।

ইংলিশ গ্রীষ্মে বল এমনিতেই সুইং পাওয়া যায় বলে। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান মনে করছেন বাংলাদেশ ম্যাচে সেটি আরও বেশি পাওয়া যাবে, ‘এখানকার উইকেটে ঘাস থাকে। আর তাতে খুব সুইং পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

শেরপুরে ব্যালট বই ছিনতাইয়ের অভিযোগে আটক ২

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ড. শফিকুল আলম।

হান্নান মাসুদের ছোট ভাইয়ের শহীদ হওয়ার খবরটি মিথ্যা: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফেনীতে জামায়াত কর্মীর ওপর অতর্কিত হামলা, বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিয়ে বাসায় ফিরে মারা গেলেন অভিনেতা তিনু করিম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT