বলিউড তারকা কারিনা কাপুর খানের ঘরে পার্টি হলেই সেখানে সময়মত উপস্থিত হয়ে যান মালাইকা অরোরা। কারিনার শপিং মলের সঙ্গী হিসেবেও দেখা যায় মালাইকাকে। তাই কারিনা এবং মালাইকার বন্ধুত্ব বলিউডের কারও অজানা নেই। নতুন খবর হলো, তারা নাকি একসঙ্গে ব্যায়াম করাও শুরু করেছেন।
ব্যায়ামের বন্ধু হিসেবে সম্পর্কটাকে আরও মজবুত করে নিচ্ছেন কারিনা-মালাইকা। একসঙ্গে যোগব্যায়ামে ভর্তি হয়েছেন বলিউডের স্বাস্থ্য সচেতন দুই তারকা।
তৈমুরের মা হওয়ার পর কিছু বাড়তি মেদ জমেছিল কারিনার শরীরে। ইতিমধ্যেই তার বেশিরভাগটাই ঝরিয়ে ফেলেছেন কারিনা। অবশিষ্ট যতটুকু মেদ আছে, সেটাও ঝরিয়ে আগের মত ঝরঝরে হয়ে যাওয়ার জন্য যোগ ব্যায়াম শুরু করেছেন।
আর মালাইকা অরোরা সব সময়ে ফিগার সচেতন। নিজেকে ফিট রাখার জন্য যোগ ব্যায়াম তার খুবই পছন্দ।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার একটি জিম থেকে যোগ ব্যায়াম শেষ করে বের হওয়ার সময় কারিনা এবং মালাইকা সাংবাদিকদের ক্যামেরাবন্দি হন। সেখানে তাদেরকে মেকআপ ছাড়া একদমই সাদামাটাভাবে দেখা যায়। আর তারপরই তাদের বন্ধুত্বের নতুন ধাপের খবরটি ছড়িয়ে যায় মিডিয়ায়। মিড-ডে









