অনেক দিন ধরেই বলিউডে জোর গুঞ্জন কারিনা মা হচ্ছেন। তবে তা স্বীকার করেননি বেবো। সম্প্রতি সাইফ আলী খান নিজেই কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়ে বলেছেন আসছে ডিসেম্বরেই তাদের সংসারে নতুন অতিথি আসছে।
ছোট নবাব পুত্রবধূ কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ইতিমধ্যেই পতৌদি পরিবারে খুশির আমেজ শুরু হয়েছে। কাছের সবাই তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তবে সাইফ আলী খানের সাবেক স্ত্রী অমৃতা সিং এ খবরে তেলে বেগুনে জ্বলে উঠেছেন। সম্প্রতি মিডিয়া কর্মীরা কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে অমৃতা সিংকে প্রশ্ন করলে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। 
মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এত সাহস কীভাবে হয় যে, কাউকে ডেকে এনে এরকম প্রশ্ন করার? কে আপনি? এরপর কখনও আমাকে ডাকবেন না।
সাইফ-অমৃতার ঘরে রয়েছে দু’সন্তান। অমৃতার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দশ বছরের ছোট কারিনাকে বিয়ে করেন সাইফ। বিয়ের চার বছরের মাথায় কারিনা প্রথমবার মা হতে চলেছেন।








