শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষায় ভর্তির হার বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ। যেকোন সময়ের চেয়ে এই খাতে সর্বোচ্চ বিনিয়োগ করেছে সরকার। এছাড়া এই শিক্ষার মান বৃদ্ধিতে সব ধরনের কার্যক্রম প্রচন্ড গতিতে এগিয়ে চলছে।
কারিগরি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে রাজধানীর আগারগাঁওয়ে পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে কারিগরি শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের নিজস্ব চিন্তাশক্তি দিয়ে উদ্ভাবন করেছেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নানা ধরনের উদ্যোগ। তাই কারিগরি শিক্ষাকে অবহেলা করার কোন সুযোগ নেই।
মন্ত্রী আরও জানান, কারিগরি শিক্ষায় মোট শিক্ষার্থীর ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নতির করার মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে সরকার।
২০১৪ সাল থেকে শুরু হয়েছে এরকম স্কিলস কম্পিটিশন। চলতি বছর অক্টোবরে শুরু এই বছরের প্রতিযোগীতা। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠাতে শিক্ষার নানা পরামর্শ তুলে ধরেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








