শিক্ষা

কারিগরি শিক্ষায় সবচেয়ে বড় বৃত্তি দিল চীন

কারিগরি শিক্ষায় সবচেয়ে বড় বৃত্তি দিল চীন

কারিগরি শিক্ষায় সবচেয়ে বড় বৃত্তি দিল চীন

কারিগরি শিক্ষা খাতে ৩৪৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে চীন সরকার। কারিগরি শিক্ষায় এতো সংখ্যক শিক্ষার্থী এর আগে কখনো বৃত্তি পায়নি। শিক্ষার্থীরা বলছে, দেশের প্রতিনিধিত্ব করার এটাই সবচেয়ে বড় সুযোগ।

২০০৮ সালে দেশে মোট শিক্ষার্থীর ১ শতাংশ লেখাপড়া করতো কারিগরি শিক্ষায়। সরকারের নানা উদ্যোগের কারণে বর্তমানে এই শিক্ষায় লেখাপড়া করছে ১৪ শতাংশ শিক্ষার্থী।

কারিগরি শিক্ষাকে উৎসাহ দিতে বৃত্তি দিচ্ছে চীন সরকার। পলিটেকনিক শিক্ষার্থীদের বাছাই করে প্রায় সাড়ে তিনশ’জনকে বৃত্তি দিয়েছে চীন। এর মধ্যে ৩১ জন ছাত্রী। চীনের ১০টি সেরা ভোকেশনাল কলেজে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করবে তারা।

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে আইডিইবি ভবনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের।

শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের মঙ্গলের জন্যই শিক্ষা প্রতিষ্ঠান। অথচ এখন ব্যবসাটাই প্রধান। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা যারা করেন তাদের কারোই এখন আর মালিক হওয়ার সুযোগ নেই।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আগামী তিন বছর চীনে থাকা এবং টিউশন ফি-বহন করবে চীন সরকার। তবে আনুসঙ্গিক অন্যান্য খরচ শিক্ষার্থীকেই বহন করতে হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:কারিগরি শিক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…