নাশকতার মামলায় জামিনে কারামুক্ত হয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।
রাজধানীতে মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ভাংচুর ও প্রিজনভ্যানের তালা ভেঙে দুই কর্মীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় রমনা থানার দায়ের করা মামলায় মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।
নাশকতার অভিযোগে গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে রমনা থানায় দায়ের করা এক মামলায় গয়েশ্বরকে গ্রেপ্তার করা হয়।
পরের দিন সকালে রাজধানীর মিন্টো রোডস্থ ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে আনা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।







