চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাদণ্ড মাথায় নিয়ে মেয়েসহ পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
নওয়াজ শরীফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম শরীফ নিজেদের দেশে ফিরছেন। লন্ডন থেকে পাকিস্তানের পথে আবুধাবিতে যাত্রা বিরতি নেন তারা। ধারণা করা হচ্ছে বিমানবন্দরে নামলেই গ্রেপ্তার হবেন তারা।

মরিয়মের টুইটারে এক ভিডিও বার্তায় নওয়াজ শরীফ তার অনুসারীদের তার পাশে দাঁড়াবার এবং দেশের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান।

তিনি বলেন, দেশ এখন কঠিন সন্ধিক্ষণে রয়েছে। আমার যা করা সম্ভব আমি করেছি। আমি জানি আমি কারাদণ্ড পেয়েছি এবং আমাকে সোজা কারাগারে নিয়ে যাওয়া হবে। কিন্তু আমি পাকিস্তানকে বলতে চাই, আমি এসব আপনাদের জন্যই করছি।

ধারণা করা হচ্ছে ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট ইওয়াই২৪৩ তে করে আবুধাবি হয়ে লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অবতরণ করবেন নওয়াজ ও মরিয়ম।

টুইটারে মরিয়ম লন্ডন থেকে বিদায়েরও কিছু ছবি দেন। একটি ছবিতে লন্ডনের হাসপাতালে কোমায় থাকা কুলসুম নওয়াজের সঙ্গে কান্নাভরা বিদায় নেন বাবা-মেয়ে।

লাহোরে পৌঁছানোর পরই নওয়াজ ও মরিয়মকে গ্রেপ্তার করা হবে বলে ধারণা করা হচ্ছে। তারপর তাদের সোজা হেলিকপ্টারে ইসলামাবাদে নিয়ে যাওয়া হবে যেন সেখান থেকে কারাবন্দী করার জন্য আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া যায়।

Reneta

গত ৬ জুলাই আদালতের দেয়া কারাদণ্ডের জন্যই এই দুই পিএমএল-এন নেতা দেশে ফিরছেন।

দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট সম্পর্কিত দুর্নীতি মামলায় পাকিস্তানের একটি আদালত এই দণ্ডাদেশ দেন।

এছাড়াও তার মেয়ে মরিয়ম শরীফকে সাত বছর ও তার স্বামী ক্যাপ্টেন সাফদারকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

রায়ের সময়ে স্ত্রী-কন্যাসহ লন্ডনে থাকলেও পরে মেয়েকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের নওয়াজ শরীফ জানান, কারাদণ্ড হয়েছে জেনেও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে যে দুর্নীতি হয়নি সেটাতে মেয়েকেও দায়ী করার সমালোচনা করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজ শরীফলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬

রংপুরে অতি বৃষ্টিতে পাটের স্বাভাবিক উৎপাদন ব্যহত

আগস্ট ৩, ২০২৬

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT