চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে মারা গেলেন সাদ্দাম সহযোগী তারেক আজিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ০৫, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

ইরাকের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী তারেক আজিজ মারা গেছেন। সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ উপদেষ্টা তারেক আজিজ শুক্রবার ইরাকের একটি কারাগারে অসুস্থবোধ করলে হাসপাতালে নেয়া হয়েছিলো। সেখানে তাকে মৃত ঘোষণা করা জয়।

৭৯ বছর বয়সী তারেক আজিজের কারাগারেই মৃত্যু হয় বলে প্রাথমিক খবরে জানা গেছে।

ইরাকের সুপ্রিম কোর্ট ২০১০ সালে আজিজকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলো, যা কার্যকরের অপেক্ষায় ছিলো। কিন্তু রায় কার্যকরে কোনো চাপ ছিলো না, কোনো উদ্যোগও নেওয়া হয়নি।

২০০৩ সালে বাগদাদের পতনের পরই যুক্তরাষ্ট্রের সেনাদলের কাছে আজিজ আত্মসমর্পণ করেছিলেন।

সুন্নি সাদ্দাম হোসেনের ঘনিষ্ট সহযোগী হলেও তিনি ছিলেন খ্রিষ্ট ধর্মাবলম্বী। সাদ্দাম সরকারে একমাত্র খ্রিস্টান প্রতিনিধিও ছিলেন তিনি।

সাদ্দামের মতো তাকেও অনেকবার ছবিতে দেখা গেছে যে তিনি হাভানা চুরুট টানছেন।

Reneta

বিদেশে সাদ্দাম হোসেনের ইমেজ বাড়ানোর মূল মিশনে ছিলেন তারেক আজিজ। ইরাক যুদ্ধের আগে তিনি শান্তির আহবানে পোপ জন পলের সঙ্গেও দেখা করেছিলেন।

মূলত: ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় থেকেই তার দৃশ্যপটে আবির্ভাব।

মৃত্যুদণ্ড ছাড়াও অন্য মামলায় তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিলো। হৃদরোগ, শ্বাসকষ্ট,দ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভোগার কারণে পরিবারের পক্ষ থেকে বারবারই তার মুক্তির আবেদন জানানো হয়েছিলো।

মুক্তি তিনি পাননি। তবে তার নেতা সাদ্দাম হোসেনের মতো তাকে ফাঁসিতে ঝুলেও মরতে হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাকতারেক আজিজসাদ্দাম হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT