চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারের খাবার নয়, ক্যান্টিনের বিস্কুট খেয়ে থাকছেন আরিয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০২১
বিনোদন
A A

আর্থার রোড কারাগারে বন্দি শাহরুখ খান ও গৌরী খানের ছেলে আরিয়ান খান। বিলাসবহুল জীবনে অভ্যস্ত আরিয়ান কারাগারের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছেন না। কারাগারে তার জন্য বরাদ্দ ভাত-ডাল-তরকারি। তবে সেটা খাচ্ছেন না আরিয়ান। জানা গেছে, ক্যান্টিন থেকে বিস্কুট কিনে খাচ্ছেন তিনি।

শুক্রবার থেকেই কারাগারে বন্দী আরিয়ান। তাকে সময়মত খাবার পরিবেশন করা হলেও তিনি সেই খাবার মুখে তুলছেন না। অনুরোধ করা হলে উত্তরে বলছেন, খিদে নাই তার। জেলের ক্যান্টিন থেকে পার্লে জি বিস্কুট কিনে খাচ্ছেন তিনি। নিজের সঙ্গে ১২ বোতল পানি নিয়ে গিয়েছিলেন আরিয়ান। তার মাঝে মাত্র তিন বোতল আছে।

চারদিন ধরে গোসলও করেননি আরিয়ান। ব্যবহার করছেন না বাথরুমও। আরিয়ানের এমন কাণ্ডে কারাগারের কর্মী এবং প্রশাসনও চিন্তিত। আরিয়ানের শারীরিক অবস্থার অবনতি হতে পারে, এমনটাই মনে করছেন তারা। কারাগারের কর্মীরা আরিয়ানকে বোঝানোর চেষ্টা করেও বিফল হয়েছেন।

কারাগারের নিয়ম অনুযায়ী, কয়েদিরা নিজের সঙ্গে ২ হাজার ৫০০ রুপি নিয়ে জেলে ঢুকতে পারে। ওই টাকা জেলের অ্যাকাউন্টে জমা থাকে আর তার বদলে এক মাসের কুপন দেওয়া হয়। ওই কুপন ব্যবহার করে জেলের ক্যান্টিন থেকে শুকনো খাবার কেনা যায়। বাইরের খাবার জেলে ভিতরে নিষিদ্ধ।

শাহরুখ-গৌরী বেশ কয়েকবার আরিয়ানের জন্য খাবার পাঠানোর চেষ্টা করলেও ফিরিয়ে দেয়া হয়েছে সেই খাবার। এখন পর্যন্ত ছেলের দেখাও পাননি তারা। হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিয়ান খানশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT