চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারের অন্ধকারে বিনা দোষে ৩৬ বছর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

একটি হত্যাকাণ্ডের ঘটনায় ৩৬ বছর ধরে কারাগারের অন্ধকার রুমে কাটিয়ে দিয়েছেন নির্দোষ তিন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের বাল্টিমোর স্কুলের ১৪ বছরের এক ছাত্রকে হত্যা করার অভিযোগ সন্দেহে ঠিক পাশের স্কুলের তিন তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।

১৯৮৩ সালের এ ঘটনার নাটকীয় মোড় নেয় ঠিক কয়েক মাস আগে। যখন প্রমাণিত হয় একটা ভুল বিচারের কারণে নির্দোষ তিন ব্যক্তি ৩৬ বছর ধরে কারাগারে বন্দি ছিলেন।

আবার কোনদিন পৃথিবীর আলো দেখতে পাবে এর আশা একদম ছেড়েই দিয়েছিলেন কারাগারে অন্ধকারে থাকা দুই ব্যক্তি। এদের মধ্যে এতটা বছর কারাগারে কাটিয়ে দেওয়া ৫২ বছর বয়সী আলফ্রেড চেস্টন্ট হঠাৎ জীবনের মায়া থেকে বাল্টিমোরের অ্যাটর্নি কনভিশন ইন্টিগ্রিটি ইউনিটের কাছে হাতে লেখা একটা চিঠি পাঠান।

Banglabid

তার লেখা চিঠিটি আইনজীবী মেরিলিন মোসবি হাতে পান। তিনি এক টেলিভিশনে এই বিষয়টি নিয়ে আলোচনার পরই মূল ঘটনার উদঘাটন শুরু হয়। ৩৬ বছর আগের হত্যাকাণ্ডের মামলাটি খতিয়ে দেখতে গিয়ে পুরো ইউনিট দেখতে পায় এতটা বছর ওই তিন ব্যক্তি নির্দোষ কারাগার কাটিয়েছেন। তারা মামলাটি দ্রুত মীমাংসা করতে তিন ব্যক্তিকে আদালতে তলব করেন।

সোমবার বিকেলে চেস্টনট এবং তার শৈশবের বন্ধু রানসম ওয়াটকিন্স এবং অ্যান্ড্রু স্টুয়ার্ট শেষবারের মতো কারাগারের ইউনিফর্মে আদালতের কক্ষে নিয়ে আসা হয়।

প্রসিকিউটরের কনভিকশন ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান লরেন লিপসকম্বের মামলার সংক্ষিপ্ত পর্যালোচনা করার পরে বাল্টিমোর সার্কিট কোর্টের বিচারক চার্লস পিটারস তাদের সত্যিকারের নির্দোষের রায় দেন এবং ঘটনাটির নতুন বিচারের প্রক্রিয়া শুরু করেন।

Reneta

নির্দোষ প্রমাণিত হওয়ার পর বিচারক পিটারস বলেছিলেন, ‘আমি ফৌজদারি বিচার ব্যবস্থার পক্ষে এবং আমি নিশ্চিত যে এটি আপনার কাছে খুব সামান্য। তবে আমি এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শঙ্কামুক্ত লিটন-নাঈম, ৭ দিনের বিশ্রামে মাহমুদউল্লাহ

পরবর্তী

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীর পদত্যাগ

পরবর্তী

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীর পদত্যাগ

রূপকথার মনোমুগ্ধকর পরিবেশনায় শেষ হলো নৃত্য উৎসব

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT