চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারস্টেনকেই কোচ নিয়োগ দিচ্ছে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্যারি কারস্টেনকেই হেড কোচ নিয়োগ দিতে যাচ্ছে ইংল্যান্ড। অ্যাশেজের পর ইংলিশদের দায়িত্ব ছেড়ে যাওয়া ট্রেভর বেলিসের জায়গা পূরণে বুধবার লর্ডসে কারস্টেনের সঙ্গে মুখোমুখি আলোচনা করবেন ইসিবি ডিরেক্টর অ্যাশলে জাইলস। আর সপ্তাহ শেষেই সাউথ আফ্রিকান কোচের সঙ্গে চুক্তি চূড়ান্ত করবে ইসিবি।

ইংলিশ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বজয়ী রুট-স্টোকসদের তিন ফরম্যাটের দলেরই দায়িত্ব নেবেন কারস্টেন।

গত সপ্তাহে ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ এক প্রতিবেদনে জানায়, হেড কোচ নিয়োগের চিন্তা-ভাবনা করছে ইংল্যান্ড। সাউথ আফ্রিকার সাবেক ব্যাটসম্যানকে সম্ভাব্য তালিকার একেবারে উপরের দিকে রেখেছেন ইসিবির ডিরেক্টর জাইলস।

তখন টেলিগ্রাফ আরও জানায়, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পরিচালক জাইলস চলতি সপ্তাহেই দলের জন্য নতুন হেড কোচ নিয়োগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করবেন এবং এখন পর্যন্ত কোচদের সম্ভাব্য যে তালিকা করা হয়েছে, তাতে শীর্ষে আছেন কারস্টেন।

পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর কথা বলে ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে কারস্টেন। তবে টেলিগ্রাফ বলছে, ইংল্যান্ড দলের পরিচালক জাইলস এবং ইসিবির প্রধান স্পন্সর সংস্থা কারস্টেনকে আশ্বস্ত করেছেন যে, উভয় পক্ষ আলোচনা করে তাকে দরকারী সময় দেয়া হবে।

কারস্টেনকে ব্যাকআপ দেয়ার জন্য দু’জন ইংলিশ সহকারী কোচ নিয়োগ দেবেন জাইলস। কারস্টেন যখন সরে যাবেন, তখন এই ব্যাকআপ কোচরা যাতে ইংল্যান্ড দলের দায়িত্ব নিতে পারেন সেই দৃষ্টিভঙ্গি থেকেই সহকারী নিয়োগ দেয়া হবে।

Reneta

জাইলস ইংল্যান্ডের উত্তরসূরি পরিকল্পনায় উন্নতি করাতে চান এবং সেইসঙ্গে এটাও নিশ্চিত করতে চান যে, অস্ট্রেলিয়ার বেলিস ও সাউথ আফ্রিকার কারস্টেনের পর ভবিষ্যতে যাতে ইংলিশ ক্রিকেটের শীর্ষস্থানীয় কেউ পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন হয়ে চাকরিটি নিতে পারেন।

টেলিগ্রাফের আগের প্রতিবেদনে বলা হয়েছিল, কারস্টেন শুধু ওয়ানডে দলের কোচিংয়ের বিষয়ে আগ্রহী। এখন খবর, ইসিবি তাকে সব ফরম্যাটেই কোচের দায়িত্ব দিতে উত্সাহিত করেছে। তাতে তিনি রাজিও।

কোচ থাকাকালে বেলিস যে বেতন পেতেন তার চেয়ে বেশিই পাবেন কারস্টেন। বেতন-বোনাস মিলিয়ে বার্ষিক ৫ লাখ পাউন্ড পাবেন প্রোটিয়া কোচ। সেইসঙ্গে ইংল্যান্ড টেস্ট দলের উন্নতি ঘটাতে পারলে সেটা বাড়তেও পারে।

কারস্টেন ১০০ ওভারের ক্রিকেটে কার্ডিফের কোচের প্রস্তাব গ্রহণ করতে সম্মত হয়েছিলেন। তবে ইসিবি দলটিকে এখন কারস্টেনের জায়গায় একজন ইংলিশ কোচ নিয়োগের সুযোগ দিয়েছে। কারণ এই টুর্নামেন্টের আটটি দলের সবাই বিদেশি কোচ নিয়োগের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ট্রেভর বেলিস জানিয়েছিলে, টুর্নামেন্ট শেষে সরে দাঁড়াবেন। ইংলিশদের প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ ২-২তে ড্র করার পর কথামত সরে গেছেন বেলিস।

২০০৮-১১ পর্যন্ত ভারতের কোচ ছিলেন কারস্টেন। তার অধীনেই ২০১১তে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জেতেন ধোনি-কোহলিরা। তিনি ২০১১-১৩ পর্যন্ত কোচিং করিয়েছেন নিজ দেশ সাউথ আফ্রিকাকেও। কারস্টেনের সময়েই টেস্ট র‌্যাঙ্কিংয়ে একনম্বর হয়েছিল প্রোটিয়ারা।

কারস্টেন ২০১৩ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বিগ ব্যাশ দল হোবার্ট হারিকেনস এবং বিশ্বজুড়ে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কোচিং নিয়ে ব্যস্ত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেটইসিবিকারস্টেনগ্যারি কারস্টেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT