চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারগিল যুদ্ধে ভারতকে যেভাবে সহযোগিতা করেছিল ইসরায়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ২৪, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

২০ বছর পূর্ণ হলো কারগিল যুদ্ধের। এই যুদ্ধে টাইগার হিলে পাকিস্তানের ঘাঁটিতে সফল হামলার স্মৃতিচারণ করেছে ভারতীয় বিমান বাহিনী। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই যুদ্ধে ইসরায়েল কিভাবে তাদের সহযোগিতা করেছিল।

এনডিটিভি জানায়, কারগিল যুদ্ধের সময় মাত্র ১২ দিনের রেকর্ড সময়ের মধ্যে মিরেজ ২০০০-কে পিওডি ও লেজার নির্দেশিত বোমার সাহায্যে টাইগার হিলে সফল হামলা চালানো হয়।

মিরেজ ২০০০-এর আধুনিকীকরণ দ্রুত সম্পন্ন করে সেটিকে কার্গিল যুদ্ধে নিয়ে আসা হয়েছিল। এই কাজে ইসরায়েল ভারতকে সহযোগিতা করেছিল সেসময়।

১৯৯৯ সালের ২৪ জুন উইং কমান্ডার রঘুনাথ নামবিয়ারের তত্ত্বাবধানে রাইটেনিং পিওডি থেকে মিরেজ ২০০০ পরিচালিত হয় টাইগার হিলে। ওই ঘটনার ২০ বছর পূর্তিতে রঘুনাথ সেই স্মৃতিচারণ করেছেন।

তিনি বলেন, মুহূর্তের মধ্যে লক্ষভেদ করে মিরেজ ২০০০। যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর এটিই ছিল লেজার নির্দেশিত প্রথম হামলা।

ইয়ার মার্শাল রঘনিাথ বলেন, মাত্র ১২ দিনের মধ্যে এক হাজার পাউন্ডের এই বোমের সংমিশ্রণ ঘটানো হয়। এর দুই বছর আগে পিওডির জন্য ইসরায়েলের সঙ্গে আমাদের চুক্তি হয়। এরমধ্যে ছিল ১৫টি জাগুয়ার বিমান আনা এবং ৫টি মিরেজ দল সাজানো। যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়েই এসব কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু তাদের একটি নিষেধাজ্ঞার কারণে ভারত কখনোই মিরেজের ফিউজ লাভ করেনি।

Reneta

তিনি বলেন, তবে আমরা ইসরায়েলের সহযোগিতা পেয়েছিলাম। তাদের কারিগরি বিশেষজ্ঞদল লিটেনিং বা পাভওয়ে বোম সংমিশ্রণে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে কাজ করেছিলেন। আমরা কখনই লিটেনিং পডের সংমিশ্রণ ঘটাইনি। পাভওয়ে প্রস্তুত ছিল না এবং আমাদের কাছে ফিউজও ছিল না।

একদিনের মাথায় এর সমাধান হয় না সেসময়। সমস্যা সমাধানে ভারতের বিমান বাহিনীর যোদ্ধাদের মিগ-২৭ এবং মিগ-২১ লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম ছিল না। কারগিল হিলের যে উচ্চতায় পাকিস্তানি সৈন্যরা ছিল সেখানে আঘাত হানা সম্ভব হচ্ছিল না। এরমধ্যে বিমান বাহিনীর দুটি যান নিখোঁজ হয় এবং পাঁচজন সৈন্য নিহত হন। এর একটি ছিল মিগ-২১ এবং আরেকটি এমআই-১৭ হেলিকপ্টার।

এরপর মিরেজ ২০০০ এর উন্নয়ন ঘটানো শুরুর হয় বেঙ্গালুরুতে। গোয়ালিয়রেও তা অব্যাহত থাকে। যেখানে মিরেজ ২০০০ এর সৈন্যদের ঘাঁটি ছিল। সেখানে কার্যকর সৈন্যদের প্রস্তুতি চলছিল।

অবশেষে ২৪ জুন সকাল সাড়ে ৬টায় পাঞ্জাবের আদমপুর থেকে টাইগার হিল লক্ষ্য করে তিনটি মিরেজ ২০০০ বোম ছোড়া হয়। টাইগার হিল থেকে এর দূরত্ব ছিল প্রায় ৫০ কিলোমিটার। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল যে কোন ধোঁয়া দেখা যায় কিনা।

রঘুনাথ বলেন, আমি হামলার পরিণতি দেখার জন্য স্থান পরিবর্তন করি। দেখা যায় টাইগার হিলের দক্ষিণ মুখে সাতটি তাঁবুতে আঘাত হানে মিরেজ। টাইগার হিলের উচ্চতা ছিল ১৬ হাজার ছয়শ ফুট। আমাদের যোদ্ধারা অবস্থান নিয়েছিলেন ২৮ হাজার ফুট উচ্চতায়। বাতাসের প্রবল চাপে সমস্যা হচ্ছিল তাদের। পরে তারা ২৬ হাজার ফুট উচ্চতায় নেমে এসে হামলা চালান।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইলভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT