চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামিন্স ঝড়ের মধ্যে দেয়াল শুধুই এলগার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে ইংল্যান্ডের অলআউট হওয়াটাকে মহাধস বলা গেলেও সে তুলনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকার ভেঙে পড়াটাকে ধস বলা যায় না। তবে কেপ টাউনে শেষ বিকেলে যেটা ঘটল সেটাকে আবার বলাও যায়।

সিরিজে প্রথমবারের মত টসে জিতেছিলেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। অজিদের বিপক্ষে এদিন ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন ডিন এলগার। তার সঙ্গে হাফসেঞ্চুরি করেন এবি ডি’ভিলিয়ার্সও। দুজনের ১২৮ রানের জুটিতে একসময় ২ উইকেট হারিয়ে ২২০ তাদের স্কোর। সবই যেন ঠিকঠাক চলছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সব ডুবে গেল মনে হল। শেষ ৩৭ রানে ৬ উইকেট হারায় তারা।

অজি পেসার প্যাট কামিন্সের ঝড়ের মধ্যও প্রোটিয়াদের দেয়াল হয়ে আছেন এলগার। দিনশেষে ওপেনার এলগারের অপরাজিত ১২১ রানে ভর করে ৮ উইকেটে ২৬৬ রান করেছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ৬ রানের মাথায় মার্করামকে (০) স্টিভেন স্মিথের তালুবন্দী করেন জস হ্যাজেলউড। এরপর অবশ্য হাশিম আমলার সাথে ৮৬ রানের জুটি গড়ে দিনটি নিজেদের করে নেন অন্য ওপেনার ডিন এলগার।

হ্যাজেলউডের বলে ব্যক্তিগত ৩১ রানে আমলা ফিরে গেলে এলগারের সাথে যোগ দিয়ে ১২৮ রানের জুটি গড়েন ডি’ভিলিয়ার্স। সাউথ আফ্রিকার দলীয় রান যখন ২২০ তখনই আঘাত হানেন প্যাট কমিন্স। ডি’ভিলিয়ার্সকে (৬৪) আউট করার পর তিনি একে একে বিদায় করেন ফ্যাফ ডু প্লেসি (৫), টিমবা বাভুমা (১) ও কুইন্টন ডি কককে (৩)।

ভারনন ফিল্যান্ডারকে (৮) আউট করে স্বাগতিকদের স্কোর ৭ উইকেটে ২৫৪তে পরিণত করেন মিচেল মার্শ। আর দলীয় ২৫৭ রানের মাথায় মিচেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন কেশব মহারাজ (৩)।

Reneta

সবশেষ কাগিসো রাবাদাকে নিয়ে ৮ উইকেটে ২৬৬ রান করে দিন শেষ করেন এলগার। তিনি অপরাজিত থাকেন ১২১ রানে। আর রাবাদা ৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৬৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার কমিন্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT