ডিজিটাল শর্ট

কামাল লোহানীর না বলা কথা

প্রবীণ ব্যক্তি, সাদা চুল ও চশমা পরা, শান্ত মুখাবয়ব, সবুজ গাছপালা পেছনে, শান্ত পরিবেশে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর জন্ম ২৬ জুন, ১৯৩৪ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সনতলা গ্রামে। পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক পাস করেন ১৯৫২ সালে তিনি। পরে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পাবনা জিলা স্কুলে শেষ বর্ষের ছাত্র থাকা অবস্থায় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে জড়িয়ে কামাল লোহানীর রাজনীতিতে হাতেখড়ি। ১৯৫৩ সালে নুরুল আমিনসহ মুসলিম লীগ নেতাদের পাবনা আগমন প্রতিরোধ করতে গিয়ে তাকে কারাগারে যেতে হয়।

১৯৫৫ সালে দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক আজাদ, সংবাদ, জনপদ, বঙ্গবার্তা, পূর্বদেশ, বাংলার বাণী, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে কামাল লোহানীও তাতে যুক্ত হন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের দিকে মনোযোগী হন তিনি। ১৯৮১ সালে দৈনিক বার্তার সম্পাদকের চাকরিতে ইস্তফা দিয়ে নতুন উদ্যমে সাংস্কৃতিক আন্দোলনকে সংগঠিত করার কাজ শুরু করেন। ২০ জুন, ২০২০ সালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২০১৯ সালে চ্যানেল আই অনলাইনকে দেওয়া সাকক্ষাৎকারে বলেন তার অনেক না বলা কথা।

বিষয়:কামাল লোহানী বুদ্ধিজীবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…