চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামারের জন্মদিনে চরকিতে ‘নীল মুকুট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২১
বিনোদন
A A
চরকিতে 'নীল মুকুট' এর জন্মদিনের উদযাপন, ছবি ও পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শুনতে কি পাও!’ খ্যাত নির্মাতা কামার আহমাদ সাইমনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘নীল মুকুট’। গেল বছর থেকেই সিনেমাটি নিয়ে অপেক্ষায় দর্শক। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও দর্শক সিনেমাটি দেখতে পারবেন দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে!

এবার জানা গেলো ‘নীল মুকুট’ মুক্তির তারিখ। শনিবার দুপুরে চরকি ঘোষণা করেছে, আগামি ৮ আগস্ট নির্মাতা কামার আহমাদের জন্মদিন। বিশেষ এই দিনেই দর্শক ডকু-ড্রামা ‘নীল মুকুট’ দেখতে পারবেন।

নির্মাতা জানিয়েছেন, নীল মুকুট’ ছবির দৈর্ঘ্য প্রায় ১০০ মিনিট। যার মধ্যে ৬৫ মিনিটই শুটিং হয়েছে অর্ধেক পৃথিবী দূরের দেশ হাইতিতে। আর সেখানে যেতে ক্রুদের ভিসা জটিলতা তৈরী হওয়ায় রীতিমত যুদ্ধ করেই শুটিং করতে হয় নির্মাতার। অবশ্য সেই যুদ্ধে কামারের সাথে ছিলেন প্রযোজক সারা আফরীন।

সেই অভিজ্ঞতার কথাও এরআগে জানিয়েছেন সারা। হাইতিতে শুটিং প্রসঙ্গে তিনি বলেন, প্রায় দুই-বছরের অনুমতি জটিলতা কাটিয়ে যখন হাইটিতে শুটিংয়ের সব ঠিক হলো, শেষ মূহুর্তে হলো ভিসা জটিলতা। এর আগে কখনো আমাকে ইকুইপমেন্ট নিয়ে সরাসরি প্রোডাকশনে কাজ করতে হয় নাই। কিন্তু হাইতিতে যেহেতু আর কোন উপায় ছিলো না, হয় আমাদেরকেই শুটিং করতে হবে নয়তো শুটিং বাতিল করতে হবে- এইরকম একটা পরিস্থিতিতে সিদ্ধান্ত নিলাম যা করার আমরাই করবো।

এরপর প্রায় মাসখানেক লাইভ সাউন্ড রেকর্ডিং শিখলেন সারা, আর কামারতো সেই ‘শুনতে কি পাও!’ থেকে নিজেই ক্যামেরা চালান- মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের একটা আন্তর্জাতিক পুরষ্কারও আছে তার ঝুলিতে। তারপর প্রস্তুতি নিয়ে কয়েকটা পেলিক্যান স্যুটকেস ভর্তি শুটিং গিয়ার নিয়ে দুইজন রওনা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপর সেইখান থেকে আবার হাইতি।

এর বেশি আপাতত ‘নীল মুকুট’ নিয়ে মুখ খুলতে একদম নারাজ কামার।

তার মতে, আমি আসলে ছবি বানাই একটা ঘোরের মধ্যে, আমি চাই আমার দর্শকেরাও আমার সেই ঘোরের সাথী হোক- আমার মতোই তারাও আবিষ্কার করুক আমার ছবির চরিত্র আর তাদের জীবনের একটা অধ্যায়।

এর আগেই কামার জানিয়েছিলেন, প্লেনে একটা কান্নাকে অনুসরণ করতে গিয়েই একরকম অপরিকল্পিত সন্তান ‘নীল মুকুট’-এর জন্ম হয়েছে। কোন উৎসবে পাঠানোর আগে দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েও করোনা পরিস্থিতির কারণে গত বছর ২৭ মার্চ ছবিটির মুক্তি বাতিল হয়ে যায়। এরপর কয়েকবার চেষ্টা করেও ছবিটি মুক্তি দিতে না পারায় শেষে চরকি এগিয়ে এসে ছবিটি তাদের প্লাটফর্মে মুক্তির ঘোষণা দেয়।

ট্যাগ: ওটিটিকামার আহমাদ সাইমনচরকিডকু ড্রামানীল মুকুটলিড বিনোদনশুনতে কি পাওসিনেমাস্ট্রিমিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার অনুশীলনের পালা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

পরবর্তী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনের চাপ বেড়েছে

পরবর্তী
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনের চাপ বেড়েছে, যানজট সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনের চাপ বেড়েছে

নাটোরে ট্রাকে যাত্রী তোলা হচ্ছে, কাউন্টার থেকে টিকিট কেটে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে কাউন্টার থেকে টিকিট কেটে যাত্রীদের তোলা হচ্ছে ট্রাকে

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT