আফগানিস্তান ছাড়তে মরিয়া আফগানরা। কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে হাজারও মানুষের হুড়োহুড়িতে বহু মানুষ হতাহত হয়েছেন। এসময় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন।
দেশ ছাড়তে তালেবান বাহিনী বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন আফগানরা। বিমানবন্দরে পৌঁছানোর রাস্তায় বেশ কয়েকটি তল্লাশি চৌকি বসিয়েছে তারা। সশস্ত্র তালেবান যোদ্ধারা বিমানবন্দরের চারপাশে টহল দিচ্ছে।
আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়াকে বিপজ্জনক, ত্রুটিযুক্ত ও অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
ইউরোপীয় ইউনিয়ন তালেবানকে স্বীকৃতি দেয়নি এবং তাদের সাথে কোনো রাজনৈতিক আলোচনাও করছে না বলে জানিয়েছেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট। মানবাধিকার ও নারীর প্রতি সম্মান এবং সংখ্যালঘুদের প্রতি আচরণের ওপর ইইউর উন্নয়ন সহায়তা দেয়ার বিষয়টি নির্ভর করবে।
কাবুল থেকে কূটনৈতিক মিশন পাকিস্তানে সরিয়ে নিয়েছে ইন্দোনেশিয়া।
গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটির অধিকাংশ সরকারি ভবন, ব্যাংক, পাসপোর্ট অফিস, স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। তবে দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের ৩টি জেলা তালেবানের কাছ থেকে দখলমুক্ত করেছে বিরোধীরা।







