চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুলে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬০, জো বাইডেনের হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের কাবুল বিমানবন্দর এলাকায় দু’ দফা আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। নিহতদের কমপক্ষে ১২ জন মার্কিন সেনাসদস্য বলে নিশ্চিত করেছে পেন্টাগন। আহত হয়েছে মার্কিন সেনা ও তালেবান নিরাপত্তা সদস্যসহ কমপক্ষে ১শ’ ৪০ জন।

হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ার করেছেন হামলায় জড়িতদের কোনো ছাড় দেবে না যুক্তরাষ্ট্র।

আগে গোয়েন্দাদের হুঁশিয়ারি ছিলো যে, হামলা হতে পারে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে। সবাইকে বিমানবন্দর এলাকা থেকে দূরে থাকার ব্যাপারে সতর্কও করেছিলো মার্কিন দূতাবাস। হামলার সেই আশঙ্কাই সত্যি হলো বৃহস্পতিবার।

প্রথমে কাবুল বিমানবন্দরের প্রধান প্রবেশপথ থেকে কিছুটা দূরে অ্যাবি গেটে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। এই অ্যাবি গেটেই অবস্থান নিয়েছিলেন বিমানবন্দরের দায়িত্বে থাকা মার্কিন ও ব্রিটিশ সেনারা। এরপর কাছের একটি হোটেলে দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটে। বোমা হামলার পরেই বিদেশি সেনাসদস্য ও জনসাধারণকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে জঙ্গিরা।

হামলার পর সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায় হামলার পেছনে আছে জঙ্গিগোষ্ঠী আইএসের আঞ্চলিক সহযোগী ইসলামিক স্টেট খোরাসান। কাবুল বিমানবন্দরকে লক্ষ্য করে আইএস আরও হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছে পেন্টাগন।

হামলা-পরবতী ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদের সামনে যুক্তরাষ্ট্র মাথানত করবে না। কাবুল থেকে নাগরিকদের অপসারণের কাজও বন্ধ হবে না।

Reneta

এদিকে নিরাপত্তা পরিষদের জরুরি সভা ডেকেছে বিশ্ব জাতিসংঘ। হামলার ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাবুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক নজরে উয়েফার বর্ষসেরা পুরস্কার যাদের

পরবর্তী

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ঢেউ শুরু, বাড়ছে আক্রান্ত ও মৃত্যু

পরবর্তী

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ঢেউ শুরু, বাড়ছে আক্রান্ত ও মৃত্যু

জাতীয় কবি নজরুলের ৪৫তম মৃত্যুবার্ষিকী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT