চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত কেউ ‘আইএস ছিল না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

আফগানিস্তান ছেড়ে আসার সময়ে আইএসের গাড়ি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে ড্রোন হামলা চালিয়েছিল তাতে নিহতরা কেউ আইএস জঙ্গি সদস্য ছিল না।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করায় আইএসকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যম দুটির তদন্ত ও বিশ্লেষণে জানা গেছে, ড্রোন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে গাড়িতে আগুন লাগে। সংবাদমাধ্যম দুটি জানিয়েছে জেমারি আহমাদি নামের ওই গাড়ি চালক নিউট্রিশন অ্যান্ড এডুকেশন ইন্টারন্যাশনালের গাড়ি চালাতেন। ড্রোন হামলার দিন তিনি তার বসের ল্যাপটপ নেওয়া ও সহকর্মীদের পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন স্থানে থেমেছিলেন। মার্কিন নজরদারির ড্রোন যে ভারী বস্তুসহ তিনজনকে গাড়িতে উঠতে দেখেছিল, সেগুলো ছিল মূলত পানির কনটেইনার।

সেদিন বিকেলে আহমাদি যখন বিমানবন্দরের কাছে তার বাসায় ফেরেন তখন তার ও ভাইয়ের ছেলেরা বের হয়ে আসে এবং গাড়িতে চড়ে বসে। সেসময় তাদের ওপর ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।

৩১ আগস্ট আফগানিস্তান ছাড়ার আগে, ২৯ আগস্ট কাবুলে আমেরিকার সেই শেষ ড্রোন হামলায় মৃত্যু হয়েছিল অন্তত ১০ জনের। পরদিনই জানা গিয়েছিল, নিহতদের মধ্যে রয়েছে কয়েক শিশুও।

Reneta

গত ১৫ আগস্ট কাবুলের পতনের আগে থেকেই আফগানিস্তান থেকে বিদেশি ও আফগানদের সরিয়ে নেওয়া শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো। গত দুইদিনে কাবুল বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের দুটি চার্টার ফ্লাইট ছেড়ে গেছে। যেগুলোর যাত্রীদের বেশিরভাগই ছিলেন যুক্তরাষ্ট্রসহ বিদেশি নাগরিক এবং সেসব আফগান নাগরিক, যাদেরকে উদ্ধার কার্যক্রমের সময় নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

গত সপ্তাহ থেকে আফগান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট চলছে। গত ৩০ আগস্ট আফগানিস্তান থেকে সর্বশেষ মার্কিন সেনা চলে যাওয়ার আগের দুই সপ্তাহে বিশৃঙ্খল এক পরিস্থিতির মধ্য দিয়ে লক্ষাধিক মানুষকে উদ্ধারের সময় কাবুল বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএস জঙ্গিআফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT