চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে ৮ সাংবাদিকসহ নিহত ২৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে দুইটি আত্মঘাতী বিস্ফোরণে ৮ সাংবাদিকসহ ২৫ ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪৫ জন। 

সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সংবাদ সংস্থা এএফপি’র চিফ ফটোগ্রাফার শাহ মারাই এবং ৪ জন পুলিশ সদস্যও রয়েছেন। এছাড়াও ১১ জন শিশু ওই হামলায় নিহত হয়।

কাবুল পুলিশ জানায়, প্রথম বিস্ফোরণের খবর সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন শাহ মারাইসহ ওই আট সাংবাদিক। তখনই দ্বিতীয় আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে।

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস)।

আইএসের মিডিয়া হিসেবে পরিচিত ‘আমাক নিউজ এজেন্সি’ জানায়, হামলার মূল লক্ষ্য ছিল গোয়েন্দা বিভাগের সদর দফতর। বিস্ফোরণস্থলের পাশেই প্রতিরক্ষা মন্ত্রক এবং ন্যাটোর অফিস রয়েছে।

Reneta

প্রাথমিক তদন্তের পর কাবুল পুলিশের প্রধান হাসমত স্টানেকজাই জানিয়েছেন, প্রথম আত্মঘাতী জঙ্গি একটি মোটরবাইকে ঘটনাস্থলে এসেছিল। বিস্ফোরণস্থলে প্রচুর গুরুত্বপূর্ণ অফিস রয়েছে।

“স্বভাবতই সকালের দিকে প্রচুর ব্যস্ততা থাকে সেখানে। আর সেই সুযোগটাই নিয়েছিল প্রথম ব্যক্তি। প্রথম বিস্ফোরণে মৃত্যু হয় ৪ জনের।”

“এই বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সাংবাদিকরাও উপস্থিত হন। অফিসযাত্রী অনেক সাধারণ মানুষও ভিড় করতে শুরু করেন ঘটনাস্থলে। আর এই সুযোগ নেয় দ্বিতীয় আত্মঘাতী জঙ্গি। সাংবাদিক সেজে সাংবাদিকদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে সে। আর তখনই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।”

হাসমত স্টানেকজাই বলেন, এএফপি-র চিফ ফটোগ্রাফার সাহ মারাই ওই আত্মঘাতী জঙ্গির খুব কাছেই ছিলেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। লুটিয়ে পড়েন তার সঙ্গে আরও সাত সাংবাদিক। দুটি বিস্ফোরণ মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২৫ জনের।”

আহত কয়েক জনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কাবুল পুলিশের প্রধান হাসমত স্টানেকজাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআফগানিস্তানকাবুলজঙ্গি হামলা
শেয়ারTweetPin1

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT