পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছেন আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তা।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয় আজ স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হয় এবং আহত হয়েছেন ১১ জন।
এর আশেপাশের অনেক বাসিন্দাই শিয়া হাজারা সম্প্রদায়ের অন্তর্ভূক্ত, যারা দেশটিতে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু হিসেবে বিবেচিত হয়। এই শিয়া সম্প্রদায় প্রায়শই ইসলামিক স্টেটসহ সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণের শিকার হয়।
কাবুলের কমান্ডারের মুখপাত্র বলেন, তিনটি বিস্ফোরণ ঘটেছে বিদ্যালয়ে এবং আমাদের শিয়া জনগণদের হতাহতের ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান বলেন, বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
এখনো অবধি এই ঘটনার দায় স্বীকার করেনি কেউ।
তালেবানরা ক্ষমতা দখল করার পর থেকেই আফগানিস্তানকে সুরক্ষিত করেছে বলে দাবি করলেও আন্তর্জাতিক মহল বলছে দেশটিতে এখনো জঙ্গিবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী বেশ কয়েকটি বড় হামলার দাবিও করেছে।










