চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপুর পরিবারে অশান্তি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ন ০১, এপ্রিল ২০২২
বিনোদন
A A

ডিমেনশিয়া রোগে আক্রান্ত বলিউডের প্রবীণ অভিনেতা রণধীর কাপুর, ক’দিন থেকে এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। মূলত সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনেতা রণবীর কাপুর তার চাচা অভিনেতা রণধীর কাপুরের এই অসুস্থতার কথা জানান।

তবে এবার অসুস্থতা নিয়ে রণবীরের কথা সত্য নয় বলে দাবি জানিয়েছেন রণধীর কাপুর। তিনি বলেন, ‘এরকম কিছুই হয়নি। আমি ঠিক আছি। সম্পূর্ণ ঠিক আছি। শুধু কিছুদিন আগে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলাম। রণবীর যা খুশি বলতে পারে, এটা একেবারেই তার ব্যাপার। তবে আমি ডিমেনশিয়ায় আক্রান্ত নই।’

সদ্যই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে বলিউডের প্রয়াত অভিনেতা ঋষি কাপুর অভিনীত শেষ সিনেমা ‘শর্মাজি নমকিন’। ছবিটির মুক্তির আগেই এর প্রচারণা গিয়ে রণবীর জানান, ‘শর্মাজি নমকিন’ সিনেমা দেখার পর ঋষি কাপুরের খোঁজ করতে শুরু করেছিলেন রণধীর কাপুর।

এই অভিনেতার ভাষায়, ‘চাচা রণধীর কাপুর ডিমেনশিয়ার আক্রান্ত। ইদানীং সব কিছু ভুলে যাচ্ছেন। এমনকি, তার ভাই ঋষি কাপুর যে মারা গেছেন, সেটাও ভুলে গেছেন।’

অন্যদিকে বলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, ঋষি কাপুরের মৃত্যুর পর থেকেই কাপুর বংশে নানা কারণে অশান্তি দেখা দিয়েছে। রণধীর কাপুরের সঙ্গে নাকি রণবীরের সম্পর্কও খুব একটা ভালো নয়। সম্প্রতি চাচাকে নিয়ে রণবীরের বক্তব্য ও এরপর রণধীরের উত্তরে তাদের সম্পর্কের তিক্ততা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অসুস্থদ্বন্দ্বরণধীর কাপুররণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম কাবুল, ছবি: সংগৃহীত।

জ্বালানি সরবরাহ বাড়াতে পাম্প মালিকদের দাবি

মার্চ ৩১, ২০২৬

ক্রীড়াখাতের উন্নয়নে চীনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের

মার্চ ৩১, ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ব্যক্তি জীবনে কী প্রভাব পড়বে?

মার্চ ৩১, ২০২৬

একযুগের খরা কাটিয়ে চারবারের চ্যাম্পিয়ন ইতালি পারবে বিশ্বকাপ খেলতে?

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT