অনলাইন ডেস্ক : ৬৪ তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ এবার মাতাবেন বলিউডের লাভবার্ড ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর।
এ বছর কান উৎসবে অনুরাগ কাশ্যপ পরিচালিত রণবীর-অনুশকা অভিনীত আপ কামিং সিনেমা ‘বম্বে ভেলবেট’ প্রর্শন করা হবে। অন্যদিকে ক্যাটরিনার কোনো সিনেমা জায়গা করে নিতে পারেনি এ উৎসবে।
শুধু রণবীর ও ক্যাট নয় এবছর উৎসবে হাজির থাকবেন ঐশ্বরিয়া রায় বচ্চন ও সোনম কাপুরসহ বলিউডের নামিদামি তারকারা। নিঃসন্দেহে এবার বলা যায় বলিউড তারকাদের রূপের ছটায় কান উৎসবের মঞ্চ আলোকিত হবে।







